রানির কফিনে শ্রদ্ধা জানানোর সময় শেষ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:০৪ পিএম

ওয়েস্টমিনস্টার হলে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রানির কফিনে শ্রদ্ধা জানানোর সময় শেষ হয়েছে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৬টায় হলের দরজা বন্ধ করে দেয়া হয়। এরপর শুরু হয় রানির রাষ্ট্রীয় শেষকৃত্যের চূড়ান্ত প্রস্তুতি। 

বুধবার থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ রানির কফিনে শ্রদ্ধা জানিয়েছেন। এমনকি বহু মানুষ প্রচণ্ড ঠান্ডার মধ্যেও রাস্তায় দীর্ঘ সময় অপেক্ষা করে শ্রদ্ধা জানিয়েছেন রানিকে। 

ওয়েস্টমিনস্টার হলে রানির কফিন নিয়ে আসা হয় গত বুধবার। তখন থেকে নিরাপত্তারক্ষীরা নিরবচ্ছিন্নভাবে রানির কফিন পাহারা দিয়ে আসছে। 

আরও পড়ুন: রানি এলিজাবেথের শেষকৃত্য: সারাদিন যা যা ঘটবে

ব্রিটেনের স্থানীয় সময় বেলা ১১টা থেকে রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হবে। প্রথমে ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির কফিন নিয়ে যাওয়া হবে। 

এরপর সেখান থেকে রানির শব যাবে উইন্ডসর ক্যাসেলে, সেখানে আরেকটি প্রার্থনা অনুষ্ঠানের পর পারিবারিকভাবে রানিকে কবর দেওয়া হবে। 

একাত্তর/এসজে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণে এখন শোকার্ত ইরান। গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় নিহত হওয়ার পর, বর্তমানে তেহরানের বিশাল প্রার্থনা হলে রাষ্ট্রীয় মর্যাদায় তার...
রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির শেষকৃত্য শুক্রবার অনুষ্ঠিত হবে। 
এফবিআই প্রকাশিত সাম্প্রতিক কিছু নথিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এতে বলা হচ্ছে, রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৮৩ সালে যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তখন তার ওপর হত্যার হুমকি ছিল। নথিতে দেখা যায়, আইরিশ...
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শনিবার রাজ্যাভিষেক হয়ে গেল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। ব্রিটেনের ইতিহাসের অন্যতম বড় ও আড়ম্বরপূর্ণ এই অভিষেক অনুষ্ঠানে কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, সেটা জানলে কপালে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর