রাজা চার্লসের অভিষেকে খরচ ১৩০০ কোটি টাকার বেশি

আপডেট : ০৭ মে ২০২৩, ০৮:০১ পিএম

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শনিবার রাজ্যাভিষেক হয়ে গেল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। ব্রিটেনের ইতিহাসের অন্যতম বড় ও আড়ম্বরপূর্ণ এই অভিষেক অনুষ্ঠানে কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, সেটা জানলে কপালে উঠবে যে কারো চোখ। 

নতুন যুগে প্রবেশ করেছে যুক্তরাজ্যের রাজতন্ত্র। ৭০ বছর পর নতুন রাজা পেয়েছে সে দেশের মানুষ। শনিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে অভিষেক হয়েছে রাজা তৃতীয় চার্লসের। 

কিন্তু ব্রিটেনের ইতিহাসের অন্যতম বড় ও এই অভিষেক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রীয় কোষাগার থেকে কী পরিমাণ অর্থ খরচ হয়েছে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। 

তবে ব্লুমবার্গসহ বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এই খরচ ছাড়িয়ে গেছে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৩২৩ কোটি টাকা সমান। 

image


বর্তমানে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। যুক্তরাজ্যের নাগরিকও অর্থনৈতিক এই সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছেন। 

ফলে রাজকীয় নানা আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্নও উঠেছে। বলা হয়েছে, অভিষেক অনুষ্ঠানের কারণে প্রত্যেক ব্রিটিশ নাগরিকের ঘাড়ে অতিরিক্ত খরচ চাপবে দেড় পাউন্ড করে।

image

যদিও যুক্তরাজ্য সরকার বেশ জোর দিয়েই বলছে, রাজ্যাভিষেকটি ব্রিটিশ অর্থনীতির জন্য ইতিবাচক। কারণ, এই উপলক্ষকে কেন্দ্র করে যুক্তরাজ্যের পর্যটন, রেস্তোরাঁ ও পাবগুলোতে কয়েক কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড হয়েছে। 

বুকিং কোম্পানি ট্রাভেলপোর্টের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, অভিষেক অনুষ্ঠানের আগে শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যগামী ফ্লাইটের সংখ্যা বেড়েছে ১৪৯ শতাংশ। 

image

আর হোটেল বুকিং প্ল্যাটফর্ম অ্যালোরা এআইয়ের হিসাবে, বর্তমানে যুক্তরাজ্যে হোটেলগুলোর মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৫৪ শতাংশ বেড়েছে। 

অভিষেক অনুষ্ঠানের বেশিরভাগ খরচই বহন করেছে দেশটির সরকার। কিছু খরচ বাকিংহাম প্যালেসও দিয়েছে। তবে শেষ বিচারে খরচটি ব্রিটিশ করদাতাদের থেকেই নেওয়া হয়েছে।


একাত্তর/আরবিএস  

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ওয়াশিংটনে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আসছেন ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলা। প্রায় দুই দশকের মধ্যে কোনো ব্রিটিশ রাজার এটিই প্রথম...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর