বড়দিনে বিদ্যুৎবিচ্ছিন্ন ১০ লাখ মার্কিনী ও কানাডীয়

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১০:৪৫ এএম

ইতিহাসের অন্যতম ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে পড়ে বিপর্যস্ত একটি বড়দিন কাটাচ্ছেন যুক্তরাষ্ট্র ও কানাডার অধিবাসীরা। তীব্র ঠাণ্ডায় বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন ১০ লাখেরও বেশি মানুষ। 

রোববার (২৫ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, 'সাইক্লোন বম্ব'-এর প্রভাবে ভারী তুষারপাত ও তীব্র বাতাসের ফলে প্রভাবিত হয়েছেন উত্তর আমেরিকার প্রায় ২৫ কোটি মানুষ। কুইবেক থেকে টেক্সাস পর্যন্ত দুই হাজার মাইলজুড়ে বিস্তৃত ঝড়ের ফলে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বোম্ব সাইক্লোন বলতে এমন এক ঝড়কে বোঝায়—যার প্রকোপ খুব অল্প সময়ের মধ্যে তীব্র থেকে তীব্রতর হয়, এর কেন্দ্রীয় বায়ুচাপ ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে ২৪ মিলিবার কমে যায়। এক প্রজন্মে এ ধরনের ঝড় সম্ভবত একবারই দেখা যায়। 

আরও পড়ুন: এবার এনজিওতে নারীদের নিষিদ্ধ করলো তালেবান

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মন্টানায়, মাইনাস ৪৫ ডিগ্রী সেলসিয়াস। মিনেসোটা, আইওয়া, উইসকনসিন ও মিশিগানে বিরাজ করছে 'হোয়াইট-আউট' পরিস্থিতি। বাফেলোতে 'জিরো মাইল' ভিজিবিলিটির কথা জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। 

যুক্তরাষ্ট্রে এ সপ্তাহে এখন পর্যন্ত ছয় হাজার ৪০০রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। কেবল শনিবারই বাতিল করা হয়েছে দুই হাজার ৭০০ ফ্লাইট। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর