ট্যাংক দিলেও যুদ্ধবিমান দেবে না জার্মানি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১২:৪৪ পিএম

ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক সরবরাহের ঘোষণা দেয়া হলেও কোনো অবস্থাতেই যুদ্ধবিমান দেয়া হবে না বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ।

সম্প্রতি অত্যাধুনিক লেপার্ড টু ট্যাংক পাওয়ার পর পশ্চিমাদের কাছে যুদ্ধবিমান ও সাগর তলদেশে আক্রমণের জন্য উ-বোট চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তবে কিয়েভের এমন দাবিকে সমরাস্ত্র নিয়ে বাড়াবাড়ি হিসেবে উল্লেখ করে তা নাকচ করে দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ। 

তিনি বলেন, ভারী অস্ত্র সরবরাহের পাশাপাশি ইউক্রেনকে আর কিভাবে সহযোগিতা করা যায়, তা ভেবে দেখবে ন্যাটো। সবার সঙ্গে আলোচনা করেই পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। 

শোলৎজ বলেন, চলমান যুদ্ধে ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা দিয়ে গেলেও জেলেনস্কির দাবি অনুযায়ী কোনো অবস্থাতেই তাদের যুদ্ধবিমান সরবরাহ করা হবে না।

এর আগে কিয়েভের পক্ষ থেকে তাদের সব মিগ-টুয়েন্টি নাইন যুদ্ধবিমান জার্মানির রামস্টাইন বিমানঘাঁটিতে প্রস্তুত রাখার প্রস্তাব দেয়া হলে, তা সরাসরি নাকচ করে দেয় বার্লিন।

অবশ্য ইউক্রেন তার মিত্র দেশগুলোকে কিয়েভের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য একটি ‘ফাইটার জেট কোয়ালিশন’ তৈরি করতে বলেছে। যা নিয়ে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। 

আরও পড়ুন: সুইডেনের ন্যাটো সদস্যপদে সম্মতি না দেয়ার ইঙ্গিত তুরস্কের

গত বুধবার ইউক্রেনের জন্য ভারী ট্যাংক সরবরাহ করার পরিকল্পনা ঘোষণা করে যুক্তরাষ্ট্র এবং জার্মানি। দেশটি ইউক্রেনকে ১৪টি লিওপার্ড-টু ট্যাংক দেবে। 

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তারা ৩১টি অত্যন্ত শক্তিশালী ও অত্যাধুনিক আবরাম ট্যাংক ইউক্রেনকে দেবেন। তিনি বলেন, এটাই বিশ্বের সবচেয়ে ভালো ট্যাংক।


একাত্তর/এসজে 

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর