আরো অস্ত্রের জন্যে ইউরোপের প্রতি আহবান জেলেনস্কির

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২২ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি যত দ্রুত সম্ভব আরো অস্ত্র বিশেষ করে যুদ্ধবিমানের জন্যে মিত্র দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন।

ইউক্রেনে রুশ হামলার পর বুধবার (৮ ফেব্রুয়ারি) এ প্রথম ব্রিটেন ও ফ্রান্স সফরে গিয়ে আরো অস্ত্রের জন্য অনুরোধ জানান তিনি।

জেলেনস্কি লন্ডনে খুব ব্যস্ততম সময় কাটান। তিনি রাজা চার্লসের সাথে সাক্ষাত করেন এবং পার্লামেন্টে ভাষণ দেন।

ফ্রান্সে তাকে ফরাসী প্রেসিডেন্ট ইমানুলেয়ল ম্যাঁক্রোর সাথে নৈশভোজে বৈঠকে যোগ দেন। এতে অংশ নিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

জেলেনস্কি আরো অস্ত্র বিশেষকরে যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এসব দ্রুত সরবরাহের আহবান জানান।

প্যারিসে তিনি বলেন, ইউক্রেন যত তাড়াতাড়ি ভারী অস্ত্র পাবে, আমাদের পাইলটরা যত তাড়াতাড়ি বিমান পাবে রুশ আগ্রাসন ততো তাড়াতাড়ি শেষ হবে এবং আমরা ইউরোপে শান্তি ফিরিয়ে আনতে পারবো।

তিনি সতর্ক করে বলেন, ‘সময় খুব কম।’

এ প্রেক্ষিতে ম্যাক্রোঁ রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের জয়ের জন্যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, ইউক্রেনকে বিজয়ী করতে এবং সে দেশের বৈধ অধিকার পুন:প্রতিষ্ঠায় ফ্রান্স সহায়তা করতে দৃঢ় প্রতিজ্ঞ।

শলৎস বলেছেন, জার্মানী ও তার মিত্ররা আর্থিকভাবে, মানবিক সহায়তা ও অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহায়তা করেছে। যতদিন প্রয়োজন তা অব্যাহত থাকবে। ব্রিটেন ইউক্রেনীয় যোদ্ধাদের প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন: বেলুন নিয়ে চীনের সাথে সংঘাতে জড়াবে না যুক্তরাষ্ট্র: বাইডেন

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বিদেশ সফরে জেলেনস্কি ব্রিটেনে যান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় থেকে বলা হয়েছে, কি ধরনের যুদ্ধবিমান ইউক্রেনকে দেয়া যায় তা খতিয়ে দেখতে তিনি প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।


একাত্তর/আরএ

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর