যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুক হামলায় নিহত পাঁচ

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৯:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে এক বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। সোমবার লুইজভিল শহরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এক সংবাদ সম্মেলনে লুইজভিল পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে হামলায় আরও ছয় ব্যক্তি আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, একটি বাণিজ্যিক অবকাঠামো ঘিরে সশস্ত্র পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান বলেছেন, তদন্ত চলছে। স্থানীয়দের তিনি ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

কেন্টাকি গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। নিহতদের পরিবারের প্রতি প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি।


একাত্তর/এআর

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আরাধনার অন্তিম তিথি ‘মহানবমী’ উদযাপিত হলো পরম ধর্মীয় ভাবগাম্ভীর্য, উলুধ্বনি আর আনন্দ-বেদনার মিশ্র আমেজে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানী ঢাকার প্রধান প্রধান...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপির আনা ‘জুলাই বিপ্লবকে ধারণ না করার’ অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর থেকে একটি সামরিক বিমানে দুপুর ২টা ২০ মিনিটে রওনা দিয়ে ২টা ৫৫...
একটি নতুন চাকরির স্বপ্ন, বুকভরা আনন্দ আর প্রিয়জনদের কাছে ফেরার তীব্র আকুলতা- সবকিছুই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর