বার্ড ফ্লুর বিরল ধরনে প্রথম মৃত্যু চীনে

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৬:৫৪ পিএম

বার্ড ফ্লুর একটি বিরল ধরনে আক্রান্ত হয়ে পৃথিবীতে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে চীনে। তবে এই ধরনটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা কম বলে আশ্বস্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ৫৬ বছর বয়সী ওই নারী এভিয়ান ইনফ্লুয়েঞ্জার এইচ৩এন৮ সাবটাইপে আক্রান্ত তৃতীয় ব্যক্তি। এর আগে গত বছর চীনে আরও দুই ব্যক্তি এই ধরনে আক্রান্ত হন। 

গুয়াংডং প্রাদেশিক সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন গত মাসের শেষের দিকে তৃতীয় সংক্রমণের কথা জানায়। তবে তারা ওই নারীর মৃত্যুর ব্যাপারে কোনও বিবরণ দেয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওই নারীর একাধিক অন্তর্নিহিত রোগ ছিল এবং জীবিত পোলট্রির সংস্পর্শে আসার ইতিহাস ছিল। 

চীনে মানুষের মধ্যে বার্ড ফ্লুর বিক্ষিপ্ত সংক্রমণ সাধারণ ঘটনা। দেশটিতে পোলট্রি এবং পাখির মধ্যে মাঝেমাঝেই এভিয়ান ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়ে। 

ওই নারী অসুস্থ হওয়ার আগে তিনি যে বাজারে গেছেন সেখানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সেটি সংক্রমণের উৎস হতে পারে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

যদিও মানুষের মধ্যে বিরল, এইচ৩এন৮ পাখিদের মধ্যে সাধারণ যেখানে এটি রোগের সামান্য বা কোন লক্ষণ সৃষ্টি করে না। এটি অতীতে অন্যান্য স্তন্যপায়ী প্রাণীকেও সংক্রমিত করেছে।

সংক্রামিত ওই নারীর সংস্পর্শে আসা কারও মধ্যে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

আরও পড়ুন: ম্যাঁক্রো শি'র পশ্চাৎদেশে চুমু খাচ্ছেন: ট্রাম্প

বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে, উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে, এটি দেখা যাচ্ছে যে এই ভাইরাসটি ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সহজে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে না এবং তাই জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে মানুষের মধ্যে এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কম বলে মনে করা হচ্ছে। 

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিকশিত হওয়ার এবং মহামারী সৃষ্টি করার ক্ষমতার কারণে তাদের মনিটরিংকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।


একাত্তর/এসজে

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর