নিম্নবর্গের ইতিহাসের জনক রণজিৎ গুহের পথ চলা শেষ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১১:১২ এএম

নিম্নবর্গের ইতিহাস সাধনার অন্যতম পথিকৃৎ, ইতিহাস চর্চার বাঁক বদলে নতুন ধারার প্রবর্তক, বরেণ্য শিক্ষক রণজিৎ গুহ মারা গেছেন। 

শতবছর পূর্ণ হওয়ার মাত্র একমাস আগে শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা উডসের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। 

সাবঅল্টার্ন স্টাডিজ বা নিম্ববর্গের মানুষের ইতিহাস বিষয়ে নতুন এক চিন্তাধারার প্রবর্তন করেছিলেন রণজিৎ গুহ। তার দ্বারা প্রভাবিত হয়েছেন বহু ইতিহাসবিদ।  

‘এলিমেন্টারি আসপেক্টস অব পিজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া’ বই লিখে ইতিহাস চিন্তার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেন রণজিৎ গুহ। তার এই বই ঔপনিবেশিক ভারতের আগেকার লিখিত ইতিহাসকে অনেক প্রশ্নের সম্মুখীন করে। 

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে, রণজিৎ গুহ বিশ শতকের সবচেয়ে সৃজনশীল ভারতীয় ঐতিহাসিক।

নিজের ভাবধারার বহু ছাত্র তৈরি করেছিলেন তিনি। রণজিৎ গুহর সাবঅল্টার্ন গোষ্ঠীর অন্যতম হিসেবে রয়েছেন- পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী, শহিদ আমিন, ডেভিড আর্নল্ড, স্পিভাক, ডেভিড হার্ডিম্যান প্রমুখ।  

ভারতের ইতিহাস ভিত্তিক প্রসিদ্ধ বই ‘মডার্ন ইন্ডিয়া’ বা আধুনিক ভারত–এর লেখক সুমিত সরকারও কিছু কালের জন্য সাবঅল্টার্ন গোষ্ঠীতে ছিলেন।

রণজিৎ গুহ সাবঅল্টার্ন স্টাডিজ শীর্ষক একটি বই সম্পাদনা করেছেন। ১২ খণ্ডের বইটি ব্যাপক আলোচনা সৃষ্টি করে।    

১৯২৩ সালের ২৩ মে বরিশালের বাকেরগঞ্জের সিদ্ধকাটি গ্রামে জন্মগ্রহণ করেন রণজিৎ গুহ। কলকাতায় গিয়ে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন।

প্রেসিডেন্সি কলেজে ইতিহাসের ছাত্র ছিলেন তিনি। ছাত্রাবস্থাতেই প্যারিসে বিশ্ব ছাত্র সম্মেলনে যোগ দেয়া ছাড়াও সাইবেরিয়া, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও চিন বিপ্লব স্বচক্ষে দেখেন। 

হাঙ্গেরিতে সোভিয়েত অনুপ্রবেশের বিরোধিতায় ১৯৫৬ সালে তিনি দল ছেড়ে দেন। এরপর বিদ্যাসাগর কলেজ এবং ইতিহাসবিদ সুশোভন সরকারের আমন্ত্রণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেন। 

১৯৫৯-এ এ দেশ ছেড়ে ব্রিটেনের ইউনিভার্সিটি অব সাসেক্সে অধ্যাপনা শুরু করেন। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতেও তিনি অধ্যাপনা করেছেন।


একাত্তর/আরবি  

জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর