ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরে ভারতের তিন রাজ্যে সতর্কতা

আপডেট : ১০ জুন ২০২৩, ০১:১১ পিএম

আরব সাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়-এর জেরে ৩ রাজ্য এবং লাক্ষাদ্বীপে সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি। এসব রাজ্যের মধ্যে রয়েছে গুজরাট, কেরালা ও কর্ণাটক।

শনিবার আইএমডি জানিয়েছে, বিপর্যয় উত্তর ও উত্তর পশ্চিমদিকে সরে যাচ্ছে। ভারতের কোনো উপকূলে সরাসরি এই ঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা নেই। তবে ঝড়ের গতিপথের মধ্যে গুজরাট, কেরালা, কর্ণাটক ও লাক্ষাদ্বীপের পড়ে যাওয়ার আশঙ্কা আছে। 

এ কারণেই জারি করা হয়েছে সতর্কতা।‘বিপর্যয়’র প্রভাবে এই তিন রাজ্য ছাড়াও মহারাষ্ট্র ও গোয়ার উপকূলীয় এলাকাগুলোতে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। 

একইসঙ্গে গুজরাট, কেরালা, কর্ণাটক, মুম্বাই, গোয়া ও লাক্ষাদ্বীপের মৎস্যজীবীদের সাগরে না যাওয়ারও নির্দেশ দিয়েছে আইএমডি।


একাত্তর/আরবি 

ভারতের গুজরাটে ঘূর্ণিঝড় বিপর্যয়ের তাণ্ডবে দুইজনের মৃত্যু ও অন্তত ২২ জন আহত হয়েছেন।গত ১০ দিন আরব সাগরে অবস্থানের পর প্রবল শক্তি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের গুজরাটের জখাউ বন্দরের স্থলভাগে আছড়ে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর