মানবপাচার মানবাধিকার ও স্বাধীনতার লঙ্ঘন: জাতিসংঘ মহাসচিব

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৩:৩০ পিএম

মানবপাচারকে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রোববার বিশ্ব মানবপাচার বিরোধী দিবস উপলক্ষে এক বাণীতে এ কথা বলেন তিনি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, মানবপাচার হলো মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার লঙ্ঘন। সংঘাত ও অস্থিতিশীলতার সময়ে দুর্বলতার সুযোগে মানুষ এর শিকারে পরিণত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘অসমতা বাড়ছে, জলবায়ু জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাস্তুচ্যূতির হার যেকোনো সময়ের তুলনায় বেশি। আর এসব কারণে অনেক বেশি মানুষ মানব পাচারকারীদের শিকারে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।’

আন্তোনিও গুতেরেস বলেন, ভুক্তভোগীদের সিংহ ভাগই নারী ও শিশু, যাদের অনেকেই নৃশংস সহিংসতা, জোরপূর্বক শ্রম এবং ভয়াবহ যৌন নিপীড়ন ও শোষণের শিকার হয়। এরপরও মানব পাচারকারীরা এখনো মুক্তি পেয়ে যাচ্ছে। তাদের অপরাধ দমনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে না।

এই বিষয়ে অবশ্যই পরিবর্তন আসতে হবে।

তিনি আরও বলেন, আমাদের অবশ্যই শনাক্তকরণ ও সুরক্ষায় আরো বিনিয়োগ করতে হবে। মানুষকে পণ্য বানানো অপরাধীদের বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে এবং ভুক্তভোগীদের জীবন পুনর্গঠনে সহযোগিতা করতে আমাদের অবশ্যই আরো বেশি কিছু করতে হবে।

আরও পড়ুন: হাইতিতে মার্কিন নার্স সন্তানসহ অপহরণ

মহাসচিব গুতেরেস বাণীতে বলেন, এবারের এই বিশ্ব মানবপাচার বিরোধী দিবসে আসুন আমরা মানবপাচারের শিকার ভুক্তভোগীদের শনাক্ত, সুরক্ষা ও সহযোগিতা দিতে এবং পাচারের শিকার কোনো ভুক্তভোগী যেন পেছনে পড়ে না থাকে, তা নিশ্চিতে আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করি।


একাত্তর/জো

ইরানে তিন স্থানে বড়সড় হামলার পরিকল্পনা নিয়ে মহা আয়োজন করে প্রতিপক্ষের প্রতিরোধের মুখে লেজ গুটিয়ে পালিয়ে যাবার পর সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে ২০ অক্টোবর রাতেই কঠিন প্রতিশোধ নেবে তেহরান।
মিয়ানমারের মিনবিয়া শহরসহ বেশ কিছু এলাকায় সামরিক বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার এ কথা জানিয়েছেন জাতিসংঘের এক মুখপাত্র।
তিন শতাধিক ভারতীয় যাত্রীকে নিয়ে নিকারাগুয়াগামী একটি উড়োজাহাজ হঠাৎ ফ্রান্সের মাটিতে অবতরণের পর সেটিকে আটকে দিয়েছে দেশটির প্রশাসন। যান্ত্রিক ত্রুটির কারণে এটি অবতরণ করলেও মানব পাচারের অভিযোগে রয়েছে।
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে কথা বলে তোপের মুখে পড়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার পদত্যাগ দাবি করেছে ইসরাইল।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর