মণিপুরের মর্গে পড়ে রয়েছে দাবিহীন ৯৬টি মরদেহ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৯ পিএম

ভারতের মণিপুরের জাতিগত সহিংসতায় পৌনে দুইশ মানুষের প্রাণহানির ঘটনার মধ্যে এখনো মর্গে পড়ে রয়েছে ৯৬টি মরদেহ। এসব মরদেহের এখনও কোনো দাবিদার মেলেনি।

সাম্প্রতিক ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যটিতে সহিংসতা নিয়ে শুক্রবার মণিপুর পুলিশের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে জানানো হয়েছে, গত সাড়ে চার মাসের সহিংসতায় মৃত্যুর সংখ্যা ১৭৫ ছুঁয়েছে। এর মধ্যে ৯৬ জন নিহতের দেহ শনাক্ত করাই যায়নি। আহত এক হাজার ১১৮ জন।

আর সহিংসতা কবলিত এলাকাগুলি থেকে নিখোঁজ হয়েছেন ৩৩ জন। সহিংসতায় পাঁচ হাজার ১৭২টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এরমধ্যে চার হাজার ৭৮৬টি বাড়ি। এছাড়া সরকারি দফতর, ধর্মস্থানসহ আরও ৩৮৬টি স্থাপনা রয়েছে।

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি অভিযানে ৩৬০টি বাঙ্কার ধ্বংস করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সহিংসতার মধ্যেও এবার মণিপুর থেকে আসাম রাইফেলস সরানোর দাবিতে মেইতেই সংগঠনগুলি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের দ্বারস্থ হয়েছে বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে।

পত্রিকাটি লিখেছে, মেইতেইদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ধারাবাহিকভাবে কুকিদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। মেইতেই জনগোষ্ঠীর নাগরিক সংগঠনগুলি যৌথ মঞ্চ ‘কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি’ বা ‘কোকোমি’ প্রতিনিধিদল বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করে মণিপুর থেকে আসাম রাইফেলস প্রত্যাহারের দাবি তুলেছে।

চলতি সপ্তাহের গোড়া থেকে মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গোষ্ঠী হিংসার সময় লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে।

গত মে মাসের শুরুতে জাতিগত সংঘর্ষে পুড়ছে মণিপুর। সংখ্যাগরিষ্ঠ মেইতেই ও সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ থামছেই না।

এরই মধ্যে অগ্নিগর্ভ মণিপুরে দুই কুকি নারীকে নগ্ন করে হাঁটানোর একটি ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল হয়ে ওঠে দেশটির উত্তর-পূর্বাঞ্চল। 

আরবি
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ব্রিকস সম্মেলনের প্রথম দিন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে এতে অনুপস্থিত ছিলেন...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
ঋণের পাহাড় সমান পাপাচ্ছন্ন জীবন আর দুই স্ত্রীর লাগাতার চ্যাটাং-চ্যাটাং কটু কথা থেকে বাঁচতে নিজেকে নিজেই অপহরণের এক অবিশ্বাস্য নাটক ফেঁদেছিলেন রাজধানীর পল্লবীর বাসিন্দা নজরুল ইসলাম! সাদা বস্তায় ঢুকে...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ব্যাংক খাতের মতো দেশের বীমা খাতেও বিগত সরকারের আমলে চলেছে বিরামহীন লুটপাট ও হরিলুট! যার মাশুল দিতে গিয়ে মেয়াদ শেষেও বীমার টাকা না পেয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন দেশের লাখ লাখ সাধারণ গ্রাহক। এবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর