ভারতের রাজধানীতে বাংলাদেশি বুনন শিল্পের জাঁকজমক প্রদর্শনী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম

প্রথমবারের মতো ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকাই জামদানির চারদিনব্যাপী এক অনন্য প্রদর্শনী। বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে এবং ভারতের জাতীয় হস্তশিল্প ও হস্তকলা জাদুঘরে (ন্যাশনাল ক্রাফ্টস মিউজিয়াম এবং হস্তকলা একাডেমী, দিল্লী) অনুষ্ঠিত এই প্রদর্শনী উন্মুক্ত ছিল ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রদর্শনীটি সহ-সমন্বয় করেন ভারতীয় হস্তশিল্প ও বস্ত্র গবেষক চন্দ্রশেখর ভেদা। এতে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের হাতে বোনা অসাধারণ কিছু জামদানি, যার মধ্যে দুটি ১৫০ বছরের পুরোনো ঐতিহাসিক জামদানি বিশেষ আকর্ষণ ছিলো।

চন্দ্রশেখর ভেদা বলেন, জামদানি এমন এক শিল্প, যা যন্ত্র দিয়ে তৈরি করা সম্ভব নয়। এর স্বচ্ছতা ও সূক্ষ্মতা যেন আকাশে ভেসে থাকা জাদুর মতো।

অন্যদিকে, বাংলাদেশের কারুশিল্প পুনর্জাগরণের পথিকৃৎ চন্দ্রশেখর সাহা বলেন, এক সময় বাংলার মসলিন রাজত্ব করতো। জামদানি সেই গৌরবময় ইতিহাসেরই উত্তরসূরি।

প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন পদ্মশ্রীপ্রাপ্ত ডিজাইনার সুনীতা কোহলি। যিনি জামদানিকে ‘বোনা বাতাস’ আখ্যা দিয়ে বলেন, এই শিল্প এক সময় সম্রাটদের অভিভূত করতো, বণিকরা তা সাগর পেরিয়ে নিয়ে যেতো, কবিরা এর সূক্ষ্মতা তুলে ধরার জন্য লড়াই করতো।

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও শিল্পী রাজা সৈয়দ মুজাফফর আলী জামদানিকে আখ্যা দেন ‘আলো আর বুননের এক সিনেম্যাটিক অভিজ্ঞতা’ হিসেবে। তিনি জানান, তার নির্মিত বিখ্যাত চলচ্চিত্র উমরাও জান (১৯৮১) -এ অভিনেত্রী রেখা জামদানি পড়েছিলেন।

প্রদর্শনীতে বাংলাদেশ থেকে আনা হয় দুই জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বুননশিল্পী মোহাম্মদ জামাল হোসেন ও মোহাম্মদ সজীবকে।

এই প্রদর্শনীতে অংশ নিয়েছিলো ভারতের নামকরা নকশাবিদ, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, এবং কূটনীতিকরা। কটি বহুমাত্রিক এবং সংস্কৃতি সমন্বিত আয়োজন ছিলো এটি।

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিলো জামদানির মতো ‘জীবন্ত ঐতিহ্য’ -কে ভারতের দর্শকদের সামনে তুলে ধরা।

প্রসঙ্গত, আজও বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ১৮ থেকে ২০টি গ্রামে এই অতুলনীয় জামদানি হাতে বোনা হয়।

একাত্তর/আরএ
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর