‘আত্মঘাতী’ ড্রোন বোট: হরমুজ প্রণালীতে ইরানের নতুন রণকৌশল

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৫:১১ পিএম

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে ইরান এখন এক ভয়ংকর ‘ছায়া যুদ্ধ’ বা হাইব্রিড ওয়ারফেয়ার শুরু করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরান এখন সাধারণ কাঠের তৈরি মাছ ধরার নৌকার ছদ্মবেশে বিস্ফোরক ভর্তি ড্রোন বোট বা ‘সুইসাইড স্কিফ’ মোতায়েন করছে। যা বিশ্বের অন্যতম ব্যস্ত এই জলপথে এক নতুন আতঙ্ক তৈরি করেছে।

ড্রোন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ড্রাগনফ্লাই’-এর সিইও ক্যামেরন চেল ফক্স নিউজ ডিজিটালকে দেয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দিয়েছেন।


ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস নিশ্চিত করেছে, গত ১ মার্চ ওমানের মাস্কাটের উত্তরে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার ইরানের একটি চালকবিহীন জলযান দ্বারা আক্রান্ত হয়। হামলার পর জাহাজের কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া গত ১১ মার্চ পারস্য উপসাগরে আরও দুটি তেলের ট্যাঙ্কারে রিমোট-কন্ট্রোলড বিস্ফোরক নৌকার আঘাত হেনেছে বলে জানা গেছে।

ক্যামেরন চেল জানান, এই নৌকাগুলো সাধারণ ২০ ফুট দৈর্ঘ্যের কাঠের নৌকার মতো হওয়ায় রাডারে ধরা পড়া বা শনাক্ত করা অত্যন্ত কঠিন। ইরান এই নৌকাগুলো নিয়ন্ত্রণে এনক্রিপ্টেড রেডিও কমিউনিকেশন বা ফ্রিকোয়েন্সি হপিং প্রযুক্তি ব্যবহার করছে।


মাত্র একজন অপারেটর তীরের নিরাপদ আস্তানায় বসে ১০টি নৌকার একটি পুরো ‘ঝাঁক’ বা সোয়ার্ম নিয়ন্ত্রণ করতে পারে। কিছু নৌকা আগে থেকেই প্রোগ্রাম করা থাকায় সেগুলো প্রায় স্বাধীনভাবে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন নৌবাহিনী বড় বড় যুদ্ধজাহাজ বা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারদর্শী হলেও, এক সাথে ৫০টি ছোট ছোট বিস্ফোরক ভর্তি নৌকার আক্রমণ সামলানো তাদের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বেশ কঠিন।


চেল সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান ইরানের এই ধরণের সস্তা অথচ বিধ্বংসী আক্রমণের জন্য অত্যন্ত অনুকূল। একটি সাধারণ মাছ ধরার নৌকার ভেতর বিস্ফোরক ভরে দিলে তা খুঁজে বের করা খড়ের গাদায় সুই খোঁজার মতো। এর মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে এখন আকাশপথে ব্যাপক নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া দেখানোর মতো বিশাল বাহিনী মোতায়েন করতে হবে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে এই প্রণালী বন্ধ রাখার শপথ নিয়েছেন। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। ইতিমধ্যে খবর পাওয়া গেছে যে, ইরান এই জলপথে অন্তত এক ডজন মাইন বিছিয়ে রেখেছে, যা জাহাজ চলাচলের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।


মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, তাঁরা একটি আন্তর্জাতিক জোট গঠন করে তেলের জাহাজগুলোকে পাহারা দেওয়ার পরিকল্পনা করছেন। তবে সাগরের বুকে এই ‘ছদ্মবেশী খুনি’ নৌকাগুলোর হাত থেকে জাহাজগুলোকে রক্ষা করা এখন পেন্টাগনের জন্য সবথেকে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এআরএস
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত যখন এক অনিশ্চিত ও দীর্ঘমেয়াদী স্থবিরতার মুখে দাঁড়িয়ে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চরম হুঙ্কার ছেড়ে জানিয়েছেন, তিনি ইরানি শাসন ব্যবস্থাকে...
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ সদর দপ্তরের মসজিদে জুমার নামাজ চলাকালীন এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মারাত্মকভাবে আহত হয়েছেন। আফগান সীমান্ত...
ইরানে চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসন ঠেকাতে ‘শত্রুদের জন্য দুঃস্বপ্ন’—এমন বার্তা দিয়ে শুরু হয়েছে বড় পরিসরের ‘ইরানের জন্য আত্মত্যাগ’ মহড়া।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লাগাম টানতে সরাসরি তেহরানের ওপর গোপনে চাপ সৃষ্টি করেছে চীন। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে হুথিদের সাম্প্রতিক তীব্র সামরিক আগ্রাসনে সৌদি আরবের তেল...
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে সমুদ্রপথে পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটছে, যা গত ৮০ বছরের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত...
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ লাইন্স চত্বরে জুমার নামাজ চলার সময় এক ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে...
গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর