নেতৃত্ব হারালো ইরান, কিন্তু ‘শাসনব্যবস্থা’ অটল: আরাগচি

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৬:০৯ পিএম

যুদ্ধের ১৯তম দিনে এসে ইরান তাদের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব আলি লারিজানি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকারী ‘বাসিজ’ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলেইমানির মৃত্যু নিশ্চিত করেছে। মার্কিন-ইসরাইলি এই যৌথ হামলাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিলেও তেহরান দাবি করেছে, তাদের রাষ্ট্রীয় কাঠামো কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আমি জানি না কেন আমেরিকান ও ইসরাইলিরা এখনও একটি বিষয় বুঝতে পারছে না, ইরানের একটি শক্তিশালী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো রয়েছে। কোনো নির্দিষ্ট ব্যক্তির উপস্থিতি বা অনুপস্থিতি এই কাঠামোর ওপর প্রভাব ফেলে না। একের পর এক নেতাকে হত্যা করলেও, কাঠামো কখনও ভেঙ্গে পড়বে না।


তিনি উদাহরণ টেনে বলেন, যুদ্ধের প্রথম দিনেই (২৮ ফেব্রুয়ারি) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছিলেন। তাঁর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হারানোর পরও ইরান ভেঙে পড়েনি, বরং দ্রুত তাঁর উত্তরসূরি (মোজতবা খামেনি) নির্ধারণ করে রাষ্ট্র পরিচালনা অব্যাহত রেখেছে। তিনি আরও যোগ করেন, যদি পররাষ্ট্রমন্ত্রীও শহীদ হন, তবে তাঁর স্থলাভিষিক্ত হওয়ার জন্য অন্য কেউ তৈরি আছে।

৬৭ বছর বয়সী আলি লারিজানি ছিলেন প্রয়াত খামেনি এবং বর্তমান নেতা মোজতবা খামেনির অত্যন্ত বিশ্বস্ত সহযোগী। তিনি এর আগে ইরানের পরমাণু আলোচক এবং পার্লামেন্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, জেনারেল গোলামরেজা সোলেইমানি গত ছয় বছর ধরে ইরানের শক্তিশালী অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী- বাসিজের নেতৃত্বে ছিলেন। ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে চলমান প্রতিরোধ যুদ্ধে তাঁকে অন্যতম প্রধান কৌশলী হিসেবে বিবেচনা করা হতো।


রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা এই হত্যাকাণ্ডগুলোকে যুদ্ধের স্বাভাবিক নিয়ম বহির্ভূত বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, সরাসরি রাজনৈতিক নেতাদের টার্গেট করা ‘গ্যাংস্টারিজম’ বা সন্ত্রাসবাদের নামান্তর। তবে তিনি এও মনে করেন, যদিও একটি নেতার মৃত্যুতে ইরান ধ্বংস হবে না, তবে একের পর এক শীর্ষ স্তরের নেতাদের হারানো দীর্ঘমেয়াদে দেশটির গুণগত মানে প্রভাব ফেলতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি আবারও জোর দিয়ে বলেছেন, এ যুদ্ধ ইরান শুরু করেনি। তিনি বলেন, আমি আবারও বলছি, এই যুদ্ধ আমাদের পছন্দ নয়। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করেছে এবং এর ফলে ইরান, মধ্যপ্রাচ্য তথা সমগ্র বিশ্বের যে মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে, তার জন্য ওয়াশিংটনকেই জবাবদিহি করতে হবে।


আলি লারিজানির মৃত্যু গত ১৯ দিনের যুদ্ধের মধ্যে তেহরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা হলেও, ইরান বিশ্বকে এই বার্তাই দিতে চাইছে, তাদের ‘সিস্টেম’ বা শাসনব্যবস্থা যে কোনো আঘাত সইবার ক্ষমতা রাখে। একদিকে শোকের ছায়া, অন্যদিকে যুদ্ধের ময়দানে অনড় অবস্থান- সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আরও জটিল হয়ে উঠেছে।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর