আরাগচি-কালিবাফকে ‘হিট-লিস্ট’ থেকে বাদ, নেপথ্যে পাকিস্তান

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় এক নাটকীয় মোড় এসেছে। পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে সাময়িকভাবে নিজেদের ‘হিট-লিস্ট’ বা হত্যার তালিকা থেকে বাদ দিয়েছে ইসরাইল। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ইসরাইলি গোয়েন্দাদের কাছে আরাগচি ও কালিবাফের অবস্থান বা স্থানাঙ্ক সুনির্দিষ্টভাবে ছিল এবং তারা যে কোনো মুহূর্তে হামলা চালাতে প্রস্তুত ছিল। এই খবর পাওয়ার পর পাকিস্তান সরাসরি ওয়াশিংটনকে সতর্ক করে দেয়।


ইসলামাবাদ জানায়, যদি এই শীর্ষ দুই নেতাকেও হত্যা করা হয়, তবে শান্তি আলোচনার জন্য তেহরানে আর কোনো দায়িত্বশীল ব্যক্তি অবশিষ্ট থাকবে না। পাকিস্তানের এই যুক্তির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইসরাইলকে তাদের পরিকল্পনা থেকে পিছিয়ে আসার অনুরোধ জানায়।

এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে জানায়, সম্ভাব্য শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে এই দুই ইরানি কর্মকর্তাকে অন্তত চার থেকে পাঁচ দিনের জন্য ইসরাইলের ‘হিট-লিস্ট’ থেকে সরিয়ে রাখা হয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেয়া ওই প্রতিবেদনে পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করা হয়নি।


বর্তমানে ইরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তান, মিশর এবং তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বিশেষ করে ইসলামাবাদ এই মুহূর্তে তেহরান ও ওয়াশিংটন, উভয় পক্ষের সাথেই সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারছে, যা বিশ্বের অন্য অধিকাংশ দেশের জন্য এখন অসম্ভব। এই বিশ্বস্ততার কারণেই সম্ভাব্য শান্তি আলোচনার ভেন্যু হিসেবে ইসলামাবাদের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।

ট্রাম্পের পক্ষ থেকে একটি ১৫-দফার শান্তি প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে তেহরানে পাঠানো হয়েছে। এই প্রস্তাবের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে, ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে ফেলা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধ করা।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি জানিয়েছেন, তেহরান প্রস্তাবটি পর্যালোচনা করছে ঠিকই, তবে এই মুহূর্তে সরাসরি আলোচনায় বসার কোনো আনুষ্ঠানিক অভিপ্রায় তাদের নেই।


পাকিস্তানের সেনাবাহিনী বা পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও পর্দার আড়ালে ইসলামাবাদের এই তৎপরতা যুদ্ধবিরতির ক্ষেত্রে একটি বড় আশার আলো হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, এই কয়েক দিনের ‘অঘোষিত নিরাপত্তা’ ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কতটা কার্যকর হয়।

তথ্যসূত্র: রয়টার্স-ওয়াল স্ট্রিট জার্নাল-টাইমস অব ইসরাইল

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর