কুয়েত ও আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে ইরানের এই পুনঃপুনঃ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিবেশী দেশ কাতার।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী নিশ্চিত করেছে, ‘সাইকা’ (বজ্রপাত) শিরোনামে সামরিক অভিযানের ৩১তম ধাপে তারা কুয়েতের আহমদ আল-জাবের বিমানঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে। এই হামলায় ঘাঁটিটির স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, রসদ ও সরঞ্জাম ডিপো এবং যুদ্ধবিমানের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের দাবি, এই বিমানঘাঁটিটি অঞ্চলে মার্কিন বাহিনীর আকাশপথের নজরদারি ও সামরিক অপারেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।


পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে মোতায়েনকৃত বিদেশি সৈন্য এবং তাদের রাডার সিস্টেমেও হামলা চালানোর কথা জানিয়েছে ইরানি বাহিনী। বিদেশি শক্তিগুলোর জন্য বিমান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ হাব হিসেবে ব্যবহৃত এই ঘাটিতে হামলা প্রসঙ্গে ইরান জানিয়েছে, পূর্ববর্তী নিজেদের সামরিক ক্ষয়ক্ষতির প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন কোনো হামলা হলে তার প্রতিক্রিয়া আরও ভয়াবহ ও বিধ্বংসী হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

এদিকে কুয়েতের ওপর ইরানের এই নতুন দফায় চালানো হামলাকে দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর সরাসরি আক্রমণ হিসেবে বর্ণনা করেছে কাতার। বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ধরনের ক্রমাগত আক্রমণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টাগুলোকে চরম ঝুঁকির মুখে ফেলবে। এসব আক্রমণের সার্বিক দায় ইরানকেই বহন করতে হবে বলে হুঁশিয়ার করেছে দোহা।


সংকট নিরসনে কাতার কুয়েতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গৃহীত যে কোনো পদক্ষেপের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে। একই সাথে অঞ্চলে চলমান সব সামরিক পদক্ষেপ অনতিবিলম্বে বন্ধ রেখে কূটনৈতিক আলোচনা ও পূর্ববর্তী সমঝোতার ভিত্তিতে সমস্যা সমাধানের জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছে দেশটি।

তথ্যসূত্র: আল জাজিরা

একাত্তর/এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর