ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রুশ হামলায় নিহত বেড়ে ৩৭

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলে মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার নৃশংস বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। চলতি বছরে বেসামরিক নাগরিকদের ওপর হওয়া সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি অন্যতম।

অঞ্চলটির সামরিক প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধান মাইখাইলো সেমিকিন জানান, কমিসুভাখা গ্রামের একটি সাবেক স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীরা এখনও টানা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সাবেক এই স্কুল ভবনটি মূলত স্থানীয় মানুষদের ত্রাণ বিতরণের কাজে ব্যবহার করা হতো। জাপোরিজিয়া আঞ্চলিক প্রতিরক্ষা কাউন্সিলের সহ-প্রধান আইভান ফেদো রভ টেলিগ্রামে জানিয়েছেন, এই হামলায় এখন পর্যন্ত ৫৯ জন মানুষ নিখোঁজ রয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে জানান, যখন সাধারণ মানুষ ত্রাণ সংগ্রহ করতে কমিসুভাখার ওই ভবনে জমা হয়েছিলেন, তখনই রুশ বাহিনী প্রথম দফায় আকাশ থেকে বোমা বর্ষণ করে। এরপর সাধারণ মানুষ যখন আশ্রয়ের জন্য ছুটছিলেন, তখন সেই আশ্রয়স্থল লক্ষ্য করে আবারও বোমাহাংলা চালানো হয়। সীমান্ত ও যুদ্ধক্ষেত্রের কাছাকাছি হওয়ায় স্কুলটিতে দীর্ঘদিন ধরেই পাঠদান বন্ধ ছিল। তবে প্রতি সোমবার এটি স্থানীয় মানুষের জন্য জরুরি ত্রাণ বিতরণ কেন্দ্র ও আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে উদ্ধারকারী দলের দুই সদস্য এবং চারজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

অন্যদিকে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, হামলাটি কমিসুভাখা ও আশপাশের এলাকায় অবস্থানরত ইউক্রেনীয় সামরিক ইউনিটগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল এবং এতে প্রায় ২৫ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। উভয় পক্ষই অবশ্য বেসামরিক মানুষকে সরাসরি লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে।

রাশিয়ার দখলে থাকা দক্ষিণ ইউক্রেনের ওলেশকি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় গঠিত ছয় দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র একদিন পর এই মর্মান্তিক হামলাটি ঘটে। মেলানিয়া ট্রাম্পের এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৮০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল, যার স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করেন।

এই চলমান সংঘাত নিরসন, যুদ্ধপরবর্তী নিরাপত্তা চুক্তি এবং পরিস্থিতি শান্ত করার লক্ষ্য নিয়ে আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলকে এক টেবিলে বসানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এই হাই-প্রোফাইল বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

একাত্তর/এআরএস
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে নিয়ে ইউরোপীয় নেতাদের অতিরিক্ত আক্রমণাত্মক ও উস্কানিমূলক মন্তব্য না করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা মনে...
ইউরোপের দেশগুলোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা রাশিয়ার নেই, তবে পরিস্থিতি সে রকম দাঁড়ালে মস্কো যেকোনো সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট...
রাশিয়ার দূরপ্রাচ্যের ইহুদি স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে দ্রুতগামী মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় রেলওয়ে...
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে দেয়া ও আটকে পড়া বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে একটি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া-ইউক্রেন। যুক্তরাষ্ট্রের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজের স্বভাবসুলভ অতি বেপরোয়া এবং খামখেয়ালি মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জনপ্রিয়তা ও পররাষ্ট্রনীতি নিয়ে...
ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের সময় নজিরবিহীন এক হামলার ঘটনা ঘটেছে। চোরাচালানকারী সন্দেহে এক স্থানীয় ব্যক্তিকে আটকের জেরে...
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সাধারণ পরিষদ (জেনারেল অ্যাসেম্বলি) নির্বাচনের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ও আলোচিত লড়াইয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে নতুন ইতিহাস লিখেছেন ডেমোক্র্যাট প্রার্থী নাবিলা...
দেশে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি তো নেই-ই, বরং হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত ও মুমূর্ষু রোগীর ভিড়। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর