ট্রাম্পের ধ্বংসের হুমকি উড়িয়ে ইরানের সাত দফা প্রস্তাব

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার নতুন হুমকির ঠিক মুখেই ওয়াশিংটনের কাছে একটি আনুষ্ঠানিক পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে তেহরান। কাতারের মধ্যস্থতায় পাঠানো এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সামনে সাতটি কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত জানা গেছে, যুক্তরাষ্ট্র বর্তমানে এই প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছে। এর আগে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কূটনীতির স্বার্থে আমেরিকা যদি তাদের দেয়া সাতটি শর্ত পূরণ না করে, তবে তেহরান কখনোই হরমুজ প্রণালী উন্মুক্ত করবে না এবং কোনো ধরনের সরাসরি আলোচনায়ও অংশ নেবে না।

যদিও তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ৭ শর্তের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি, তবে ‘খালিজ টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী এই শর্তগুলোর মধ্যে রয়েছে- লেবাননসহ সংঘাতের সব ক্ষেত্রগুলোতে সামরিক শত্রুতার স্থায়ী অবসান, ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, দেশটির ওপর আরোপিত সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিদেশে আটকে থাকা ইরানের হিমায়িত বা জব্দকৃত সম্পদ অবমুক্ত করা, মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস করা, যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান এবং ইরানি ভূখণ্ডে যেকোনো ধরনের মার্কিন হামলা চিরতরে বন্ধ করা।

অন্যদিকে ওয়াশিংটন দাবি করে আসছে যে, যেকোনো প্রাথমিক আলোচনার শুরুতেই পরমাণু ইস্যুটিকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

বিশ্লেষকদের মতে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প পুনরায় তেহরানে পূর্ণমাত্রায় সামরিক হামলা চালাতে পারেন, এমন তীব্র আশঙ্কার মাঝেই মধ্যস্থতাকারীরা এই সংঘাত থামাতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালালে তেহরানও ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আঘাত হানে। বর্তমান ভঙ্গুর যুদ্ধবিরতি ও নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যেই তেহরানের এই ৭ শর্তযুক্ত প্রস্তাব মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

একাত্তর/এআরএস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নজিরবিহীন ভরাডুবির পরও পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুদ্ধের দামামা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জোড়া ধাক্কা খেয়ে ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে। সাধারণত প্রেসিডেন্টের ক্ষমতাসীন দল মধ্যবর্তী...
জুমার খুতবার মিম্বর থেকে শুরু করে রাজপথের বিক্ষোভে- ইরানের ধর্মীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের মুখে এখন একটাই জোরালো সুর; আর তা হলো পারমাণবিক অস্ত্র অর্জনের পক্ষে সোচ্চার হওয়া। এক সময় দেশটির...
ইরানে সরকার পরিবর্তনের উচ্চাশা নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ এই যুদ্ধের প্রভাবেই খোদ ওয়াশিংটনে তাঁর নিজের রাজনৈতিক ক্ষমতার ভিত নড়ে গেছে। আকাশচুম্বী জ্বালানি...
স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনটি ছিলো ১৯৭৫ সালের ৭ নভেম্বর। সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস হিসেবে এই তারিখটি আমাদের জাতীয় ইতিহাসে উজ্জ্বল ও ভাস্মর হয়ে আছে।
সিলেট টেস্টে শুক্রবার দ্বিতীয় দিন শেষে চরম কোণঠাসা অবস্থায় দিন শেষ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে তোলা ৩৫৬ রানের পর্বতসম পাহাড়ের জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে ৩ উইকেটে ৮৮ রান তুলে...
ঢাকার আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির অশালীন আচরণ এবং সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে গালিগালাজ ও হুমকির অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে তীব্র সমালোচনার...
আইন পেশায় সফল হতে হলে মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা, সততা ও পূর্ণ অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর