লোকসভা নির্বাচনে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৮ এএম

ভারতের লোকসভা নির্বাচনে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। শুক্রবারের দ্বিতীয় দফায় ১২টি রাজ্যে ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৮৮টি আসনে ভোটগ্রহণ। এর আগে, গত শুক্রবার (১৯ এপ্রিল) প্রথম দফায় ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ১০২টি আসনে ভোট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

নির্বাচনের ঘোষণার সময় কমিশন দ্বিতীয় দফায় ৮৯টি আসনে ভোট গ্রহণের ঘোষণা করেছিল কিন্তু মধ্যপ্রদেশের বেতুল লোকসভা আসন থেকে বিএসপি প্রার্থী অশোক ভালভির মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত হয়। তাই দ্বিতীয় দফায় ৮৮টি আসনে ভোটগ্রহণ চলছে।

দ্বিতীয় দফায় ভোট চলছে ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, আসাম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং জম্মু ও কাশ্মীরে।

লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন এক নারী ভোটার। ছবি: সংগৃহীত।

এসব এলাকায় সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন ভোটারদের। প্রথম দফার নির্বাচনে আগেরবারের চেয়ে প্রায় ৩ শতাংশ ভোটার উপস্থিতি কম থাকায় দ্বিতীয় দফার নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোকে রীতিমত চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নির্বাচন কমিশন। যদিও বৈচিত্র্যময় ভারতের আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী ভোটারদের উপস্থিতি কমবেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার দার্জিলিং-কাশ্মীরের মতো লোকসভার আসনগুলোতে যেমন প্রচণ্ড ঠাণ্ডা, তেমনি রাজস্থান-উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে চলছে তাপপ্রবাহ। আবার বেঙ্গালুরুর মতো এলাকায় রয়েছে প্রবল বৃষ্টি এবং বন্যার আশঙ্কা।

দ্বিতীয় দফায় যে ৮৮ আসনে ভোট চলেছে তারমধ্যে ৫৫টি এখন বিজেপির দখলে। কংগ্রেসের হাতে আছে ২০টি আসন। বাকীগুলো ছোট দল এবং নির্দলীয়দের দখলে রয়েছে।

এ দফার হেভিওয়েট প্রার্থী হেমা মালিনী (বায়ে), রাহুল গান্ধী (মাঝে), শশী থারুর (ডানে)। ছবি: সংগৃহীত।

এ দফায়ও যথারীতি ভারতজুড়ে ভোট গ্রহণ শুরু হয় নির্ধারিত সময় সকাল সাতটায়, ভোট গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছয়টায়। এই দফায় মোট ভোটারের সংখ্যা ১৫ কোটি ৮৮ লাখ, এরমধ্যে ৮ কোটি ৮ লাখের বেশি পুরুষ ভোটার, নারী ভোটারের সংখ্যা ৭ কোটি ৮ লাখের বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ হাজার ৯২৯। ৩৪ লাখ ৮০ হাজার প্রথম ভোটার, নতুন প্রজন্মের ভোটারের সংখ্যা ৩ কোটি ২৮ লাখ। ১০০ বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা ৪২ হাজার ২২৬ জন। ভোট গ্রহণের জন্য এক লাখ ৬৭ হাজার ভোটকেন্দ্র খোলা হয়েছে। ভোট গ্রহণ চলছে ইভিএম-এ।

দ্বিতীয় দফায় নির্বাচনী লড়াইয়ের মাঠে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অ্যানি রাজা, শশী থারুর, নবনীত রানা, ওম বিড়লা, হেমা মালিনী, অরুণ গোভিল এবং প্রহ্লাদ জোশীর মতো প্রবীণ প্রার্থীরা।

 

একাত্তর/জো
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ব্রিকস সম্মেলনের প্রথম দিন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে এতে অনুপস্থিত ছিলেন...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর