সমরেশ মজুমদারের শেষকৃত্য নিমতলা মহাশ্মশানে

আপডেট : ০৮ মে ২০২৩, ০৯:৪৯ পিএম

প্রয়াত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণ উপলক্ষে কোনো আচার-অনুষ্ঠান হবে না বলে জানিয়েছেন তার মেয়ে দোয়েল মজুমদার। শেষকৃত্য সম্পন্ন হবে কলকাতার নিমতলা মহাশ্মশানে।

দোয়েল মজুমদার বলেন, ‘রবীন্দ্র সদনে তার মৃতদেহ থাকবে না। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলকাতার ৬৪-বি, শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতেই মরদেহ শায়িত থাকবে। বাবা চাইতেন না বলে তাই কোনো আচার-অনুষ্ঠান হবে না। দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হবে।’

সমরেশ মজুমদারের স্ত্রী ধীরা মজুমদার ২০২১ সালে দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

উল্লেখ্য ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বেসরকারি হাসপাতাল অ্যাপোলোয় আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় মারা যান সমরেশ মজুমদার। 

বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। 

গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভর্তি করানো হয়েছিল সাহিত্য অকাদেমি পুরস্কারজয়ী সাহিত্যিককে। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি-র সমস্যা ছিল। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়।


একাত্তর/এআর

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্মকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য পর্যাপ্ত কাজ হওয়া দরকার। নিউইয়র্কে অনুষ্ঠিত হুমায়ুন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর