দ্রুত সময়ে বাংলাদেশি কর্মী নিতে চায় মালয়েশিয়া

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৮:২৪ পিএম

বাংলাদেশ থেকে দ্রুত সময়ের মধ্যে কর্মী নিতে সমঝোতা স্মারক সই করতে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। 

বুধবার সচিবালয়ে, দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে একাত্তরকে একথা জানান প্রবাসী কল্যাণ সচিব মনিরুস সালেহিন। 

জি-টু-জি প্লাসের আওতায় নতুন কর্মীই শুধু নয়, অনিয়মিতদের নিয়মিত করার প্রস্তাবও থাকবে এই সমঝোতা স্মারকে। 

মালয়েশিয়াতে প্রবাসী কর্মীদের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে বাংলাদেশ। দেশটিতে কৃষি, নির্মাণসহ সকল খাতেই রয়েছে বাংলাদেশি বৈধ এবং অবৈধ শ্রমিকদের প্রাধান্য। 

২০১৮ সালে মালয়েশিয়ার সাথে করা জিটুজি প্লাস স্থগিত হবার পর কাজের জন্য দেশটিতে সরাসরি যেতে পারেনি কোনো বাংলাদেশি। 

গেল ফেব্রুয়ারিতে চুক্তির মেয়াদ শেষ হলে তা বাড়ানো হয় দুই দেশের মধ্যে। কিন্তু কোন এজেন্সি কাজ পাবে আর কে পাবে না তা নিয়ে আটকে যায় মালয়েশিয়াতে কর্মী যাওয়া।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ বলেন, নির্মাণ, ক্লিনিং, প্লান্টেশনের  মতো কিছু সেক্টর আছে, যেগুলোতে বিদেশি কর্মী নিয়োগ করতে চায় মালয়েশিয়া। 

গেলো সপ্তাহে, টানা প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশের জন্য শ্রমবাজারের দ্বার উন্মুক্ত করার ঘোষণা দেয় মালয়েশিয়া।

মালয়েশিয়ায় করোনা মহামারির কারণে বহু অভিবাসী শ্রমিক কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছে। তাদেরও কাজের সুযোগ করে দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়।


একাত্তর/এআর


দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য সরকারি নির্ধারিত খরচ ৭৯ হাজার টাকা হলেও কিছু রিক্রুটিং এজেন্সি শ্রমিকদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা পর্যন্ত আদায় করছে। এমন অভিযোগে বৃহস্পতিবার ছয়টি এজেন্সির...
শ্রমিকদের অধিকার সুরক্ষায় বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিন কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বাংলাদেশি শ্রমিকদের বিদেশগমনে সহায়তা করতে এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটে শ্রমিকদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর