বাংলাদেশ রেড ক্রিসেন্টের নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ২০২৬-২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রাষ্ট্রপতির ১৯৭৩ সালের ২৬ নম্বর আদেশ এবং সোসাইটির গঠনতন্ত্র ও প্রক্রিয়া অনুসরণে বৃহস্পতিবার, এই নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ওই দিনই ভোট গণনা ও চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে, ভোটার তালিকা প্রণয়ন, মনোনয়নপত্র বণ্টন ও গ্রহণ, যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি এবং ভোটগ্রহণসহ নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া ঘোষিত তফসিল অনুযায়ী পরিচালিত হবে।

  • ১১-১৫ নভেম্বর: ইউনিটসমূহ থেকে প্রেরিত ডেলিগেট তথ্য যাচাই-বাছাই ও ভোটার তালিকা হালনাগাদ।
  • ১৫ নভেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ।
  • ১৬ নভেম্বর: আপিল-আপত্তি গ্রহণ, নিষ্পত্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
  • ১৭-১৮ নভেম্বর: মনোনয়নপত্র বিতরণ, সংগ্রহ ও দাখিল।
  • ১৯ নভেম্বর: মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ।
  • ২০-২১ নভেম্বর: প্রার্থিতা যাচাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এবং আপিল শুনানি ও নিষ্পত্তি।
  • ২২-২৩ নভেম্বর: বৈধ প্রার্থী তালিকা এবং প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ।

নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে যে, সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতা, দায়িত্বশীল ভূমিকা এবং কমিশনের নিয়ম নির্দেশিকা মেনে চলার মাধ্যমে এই নির্বাচন একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য প্রক্রিয়ায় সম্পন্ন হবে।

একাত্তর/এআরএস
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতোই জনগণ তাদের ঐক্যবদ্ধভাবে উপযুক্ত জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন...
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমীনের পদত্যাগ: জামায়াত জোট ও নারী অধিকার অবমূল্যায়নের অভিযোগ, জামায়াতের সঙ্গে জোট ও আদর্শচ্যুতির অভিযোগ এনে এনসিপি ছাড়লেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। একই সময়ে সারা দেশের হাসপাতালে নতুন...
দেশের অভ্যন্তরীণ আকাশে উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের (জেট এ-১) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে অভ্যন্তরীণ ফ্লাইটে দাম বাড়লেও আন্তর্জাতিক রুটের ফ্লাইটের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর