জ্বালানির উচ্চমূল্য

বছরের প্রথমার্ধে এমিরেটসের মুনাফা কমলো ৬৬ শতাংশ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে গেল ফেব্রুয়ারি থেকেই পুরো বিশ্বে বিরাজ করছে অস্থিরতা। এর প্রভাব পড়েছে আকাশপথে বিমান চলাচলেও। নিরাপত্তা শঙ্কা ও জ্বালানি সংবরাহ ব্যাহত হওয়ায় আকাশচুম্বী হয়েছে জ্বালানির দাম। যার ফলে, চলতি অর্থবছরের প্রথমার্ধে দুবাইয়ের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনের নিট মুনাফা কমেছে ৬৬ শতাংশ। বছরের প্রথম ছয় মাসে সংস্থাটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৩.৩ বিলিয়ন দিরহাম বা ৯০৩ মিলিয়ন ডলারে।

সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময়ে তাদের মোট রাজস্ব ১৩ শতাংশ কমে ৫৬.৯ বিলিয়ন দিরহামে দাঁড়িয়েছে। যদিও, কার্গো ব্যবসার শক্তিশালী অবস্থান ও বিভিন্ন বাজারে টেকসই ভ্রমণ চাহিদার কারণে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে এমিরেটস।

কার্যক্রম ও যাত্রী সংখ্যায় প্রভাব
মূলত, যুদ্ধের কারণে সৃষ্ট আকাশপথের নিষেধাজ্ঞা, ফ্লাইট বিলম্ব, বাতিল এবং পথ পরিবর্তনের ফলে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এর প্রভাব পড়েছে সরাসরি যাত্রী পরিবহনেও। বছরের প্রথমার্ধে এমিরেটস মোট ২ কোটি ১৮ লাখ যাত্রী পরিবহন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ কম। এছাড়া, উড়োজাহাজগুলোর আসন পূর্ণ থাকার হার বা সিট ফ্যাক্টর ৭৯.৫ শতাংশ থেকে নেমেছে ৭২ শতাংশে। 

জ্বালানির উচ্চমূল্য ও ব্যবসায়িক চ্যালেঞ্জ
যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম যুদ্ধ-পূর্ববর্তী স্তরের প্রায় দ্বিগুণে পৌঁছে গেছে। ফলে, হেজিং থেকে প্রাপ্ত লাভ বাদে জ্বালানি খরচ গত বছরের তুলনায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে, জ্বালানি মূল্যের ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল থেকে অর্জিত ৭.১ বিলিয়ন দিরহামের মুনাফা ব্যয় নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রেখেছে।

সেপ্টেম্বরের শেষ নাগাদ এমিরেটস তাদের নেটওয়ার্কের ৯১ শতাংশ জুড়েই কার্যক্রম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। সংকট মোকাবিলায় নিজেদের শক্তিশালী নগদ অবস্থান (৫৪.১ বিলিয়ন দিরহাম) এবং সংরক্ষিত তহবিলের ওপর ভরসা রাখছে প্রতিষ্ঠানটি।

একাত্তর/এফআর
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
আগস্ট মাসেও সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ফলে আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ছে না।
দুবাই ট্যাক্সি কোম্পানিতে বাংলাদেশিদের সাফল্য দেখে নতুন করে আরও ৬ হাজার নিতে চায় দুবাই। এ নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দুবাই...
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানিখাতে সরকারকে প্রতি মাসে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে এই খাতে মাসিক ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার কোটি টাকা।
শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েই আগামীর একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে কোমলমতি শিশুদের শুধু...
দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতোই জনগণ তাদের ঐক্যবদ্ধভাবে উপযুক্ত জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন...
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমীনের পদত্যাগ: জামায়াত জোট ও নারী অধিকার অবমূল্যায়নের অভিযোগ, জামায়াতের সঙ্গে জোট ও আদর্শচ্যুতির অভিযোগ এনে এনসিপি ছাড়লেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। একই সময়ে সারা দেশের হাসপাতালে নতুন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর