বেগমগঞ্জ থানার ওসি বদলি

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১২:৫৮ এএম

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে পূজামণ্ডপ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাংচুরের পাশাপাশি লুটপাট এবং দুইজন নিহত হওয়ার ঘটনায় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কামরুজ্জামান সিকদারকে বদলি করা হয়েছে।

ওই ঘটনায় নিহত হন যতন সাহা (৪২) ও প্রান্ত চন্দ্র দাস (২৬) নামের দুই ব্যক্তি। এরপর থেকে সনাতন ধর্মাবলম্বীরা দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বেগমগঞ্জ মডেল থানার ওসি ও ইউএনওর প্রত্যাহার দাবি করে আসছিলেন। 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় নোয়াখালী পুলিশ স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

এর আগে কামরুজ্জামান সিকাদারের বদলির অনুমতির জন্য নির্বাচন কমিশন বরাবর চিঠি প্রেরণ করা হয়। বর্তমানে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার কারণে বেগমগঞ্জ থানা নির্বাচন কমিশনের অধীনে রয়েছে।  

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদারকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে মীর জাহেদুলহক রনিকে অফিসার ইনচার্জ বেগমগঞ্জ হিসাবে পদায়ন করা হয়েছে।

image

নোয়াখালীর বেগগমগঞ্জ মডেল থানার নতুন অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি।

আরও পড়ুন: কুমিল্লায় মণ্ডপে কোরআন রাখা ইকবাল ‘সন্দেহে’ একজন গ্রেপ্তার

মীর জাহেদুলহক রনি এর আগে কোম্পানীগঞ্জ থানার ওসি ছিলেন। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার আপত্তির কারনে গত কয়েকমাস আগে তাকে সেখান থেকে সরিয়ে এসপি অফিসে আনা হয়।

উল্লেখ্য, কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে এর প্রতিবাদে গত শুক্রবার জুমার নামাজ শেষে চৌমুহনী শহরের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা চৌমুহনী ডিবি রোডে (ফেনী-নোয়াখালী সড়ক) গিয়ে হিন্দু সম্প্রদায়ের দোকানপাট, মন্দির ও বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়।


একাত্তর/আরবিএস 

চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর