একটি মহল চায় না দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক: প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০১:৫৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক একটি মহল তা চায় না। তারাই ইচ্ছা করে সাম্প্রতিক সহিংসতার ঘটনা ঘটিয়েছে। 

রোববার (২৪ অক্টোবর) সকালে পায়রা-লেবুখালী সেতুর উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সব বলেন সরকার প্রধান। 

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যেকটি প্রান্ত আর প্রান্তিক মানুষকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করা হবে। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে আর্থ-সামাজিক উন্নয়ন হবে, সে লক্ষেই কাজ করছে সরকার। 

লেবুখালি ব্রিজ উদ্বোধনের ফলে দক্ষিণাঞ্চলে যোগাযোগ ও পর্যটন খাতের উন্নতি হবে বলে জানান। 

একই অনুষ্ঠান থেকে ঢাকা সিলেট, তামাবিল ছয় লেন সড়কের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, এই সড়কের মাধ্যমে  অন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের মধ্যে যুক্ত হবে বাংলাদেশ। এই রাস্তায় চলাচলের সময় মানুষ বুঝতে পারবে না ইংল্যান্ডে নাকি বাংলাদেশে আছে।

আরও পড়ুন: স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, দেশের উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি মহল বাংলাদেশে উদ্দেশ্য প্রণোদিতভাবে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে।  

এসময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


একাত্তর/এসি

স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর