বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার শঙ্কা

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০৯:১৪ পিএম

দেশের সরকারি গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা করছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)।

এ আক্রমণ প্রতিহত করতে সব সরকারি, সামরিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে বিজিডি ই-গভ সার্ট। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (অপারেশন) তারেক এম বরকতউল্লাহ গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তারেক এম বরকতউল্লাহ জানান, বিজিডি ই-গভ সার্টের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ইউনিটের নিয়মিত পর্যবেক্ষণে APT-C-61 নামে একটি গ্রুপের সন্দেহজনক কার্যকলাপ পরিলক্ষিত হচ্ছে। এ গ্রুপটি ২০২১ সালের মাঝামাঝি থেকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্থা যেমন সরকারি, সামরিক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরির চেষ্টা করছে। যার ফলশ্রুতিতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে।  

গ্রুপটির হারপুন/ফিশিং ই-মেইলস (harpoon emails) এবং স্যোশাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করে ম্যালিসিয়াস প্রোগ্রাম ছড়িয়ে টার্গেট ডিভাইসে আক্রমণের মাধ্যমে তথ্য চুরির চেষ্টা করছে বলেও জানান বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক। 

আক্রমণ প্রতিহত করতে সব সরকারি, সামরিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একাধিক পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি। কোনো নেটওয়ার্কে ম্যালিসিয়াস কার্যক্রম পরিলক্ষিত হলে ডিজিটাল নিরাপত্তা এজেন্সিকে অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। 

১. ম্যালিসিয়াস ডোমেইন, আইপি অ্যাড্রেস এবং ইউআরএলগুলোকে নূন্যতম বিগত ছয় মাসের নেটওয়ার্ক কমিউনিকেশন ও লগ মনিটর করা।

২. নিজেদের নেটওয়ার্কে কন্ট্রোল নিশ্চিত করা এবং নিয়মিতভাবে ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন করা।

৩. যদি কোনো ম্যালিসিয়াস কার্যক্রম নেটওয়ার্কে পরিলক্ষিত হয় তাহলে ডিজিটাল নিরাপত্তা এজেন্সিকে অবহিত করা।


একাত্তর/আরবিএস 

দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িগুলোতে বিনামূল্যে ইন্টারনেট বা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। 
বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, স্টারলিংয়ের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে না।
গেলো এপ্রিল মাসে বাংলাদেশকে জড়িয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর