বিমানবন্দর, রেল স্টেশন ও গাড়িতে ফ্রি ওয়াইফাই দেবে সরকার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িগুলোতে বিনামূল্যে ইন্টারনেট বা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। এটি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার কাজ করছি। আমাদের লক্ষ্য ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়া এবং তথ্যপ্রযুক্তি খাতে অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

সরকারের উন্নয়ন কার্যক্রম এবং তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ফকির মাহবুব আনাম আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও প্রযুক্তির বিকাশে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। এ সময় তিনি ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। 
বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, স্টারলিংয়ের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে না।
গেলো এপ্রিল মাসে বাংলাদেশকে জড়িয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ইলন মাক্সের স্পেস এক্সের সহযোগী স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হয়েছে।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর