দ্বিপক্ষীয় সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে একমত দুই দেশ: প্রধানমন্ত্রী

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ০৯:২২ পিএম

ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে একান্ত আলোচনায় উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যেতে একমত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীদের একান্ত সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। 

প্যারিস সফরের দ্বিতীয় দিনে বুধবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ফ্রান্সের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এমইডিএএ এর প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। 

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ব্যবসা বাণিজ্য ক্রমেই বাড়ছে। বাংলাদেশ থেকে রপ্তানির ক্ষেত্রে পঞ্চম শীর্ষ  দেশ ফ্রান্স৷ ২০২৫ সালের মধ্যে দুই দেশের বাণিজ্য দ্বিগুণ করতে চাই। দুই দেশেই লাভবান হবে বাংলাদেশে ব্যবসা করার এমন সুযোগ রয়েছে। এজন্য উভয় দেশকে নতুন পণ্যের বাজার তৈরি করতে হবে। 

এসময় ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশের এসে বিনিয়োগ সুবিধা যাচাইয়ের আহবান জানান প্রধানমন্ত্রী। 

image


আরও পড়ুন: ব্যয় বহনের চাপ ভোক্তাকেও কিছু নিতে হবে: অর্থমন্ত্রী

এর আগে উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস ও স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান থ্যালাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। 

এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পারলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের কথা রয়েছে। দিনের শেষ দিকে ফ্রান্সের সিনেটে অনুষ্ঠানে অংশ নেবেন। 

একাত্তর/এসি

ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর