ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাসে বন্যপশুরা নিরাপদ নয়: মন্ত্রী

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০২:৩৯ পিএম

দেশে পাহাড়ের ভেতর খাসিয়াসহ বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাসে বন্য পশুরা নিরাপদ নয় বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বুধবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত বন্য প্রাণীর অবৈধ বাণিজ্য দমনে আইন প্রয়োগ শক্তিশালী করার লক্ষ্যে পরামর্শ সভা’য় মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন। বন অধিদপ্তর এ সভার আয়োজন করে।

পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, ‘পাহাড়েও বন্য পশু নিরাপদ নয়। আমাদের খাসিয়া সম্প্রদায়ের অনেকে পাহাড়ে পান চাষ করে। আরও অনেকে আছে যারা পাহাড়ের ভেতরে গিয়ে বসবাস করছে। যে কারণে বন্য পশু সেখানেও নিরাপদ নয়। এসব কারণ আমাদের চিহ্নিত করতে হবে। বনকে সুরক্ষিত করতে হবে। তাহলে বন্য প্রাণীকেও আমরা সুরক্ষা দিতে পারব।’

সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সমালোচনা করে এই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ‘সুন্দরবনে বাঘ গণনা মাঝেমধ্যেই হয়ে থাকে। আগামী কয়েক মাসের মধ্যে প্রধানমন্ত্রী এ রকম একটি অনুষ্ঠানে যাবেন। কিন্তু সেই বাঘ গণনার জন্য প্রয়োজনীয় অর্থ পাইনি। কারণ, পরিকল্পনা মন্ত্রণালয়ের অনেক উঁচু স্তরে থাকা এক কর্মকর্তা বলেছেন, বাঘ না থাকলে কী হয়? পৃথিবীর কত দেশেই তো বাঘ নেই, তাতে কী হয়েছে? এই উঁচু পর্যায়ে গিয়েও যদি কর্মকর্তার মনোভাব এই থাকে, তাহলে দেশের সাধারণ মানুষ কী চিন্তা করবে।’

আরও পড়ুন: বাসায় চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছি, আর কতো চান: প্রধানমন্ত্রী

বন্য প্রাণী পাচার বন্ধ করতে সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে উপমন্ত্রী বলেন, একটি বাঘকে হত্যার পর সেটার চামড়া, নখ, দাঁত বিক্রি করতে না পারলে কেউ বাঘ হত্যা করবে না। পাচারকারী চক্র যতদিন তাদের সঙ্গে সম্পৃক্ত থাকবে, ততদিনই তারা অনুপ্রাণিত হবে এসব অপকর্ম করতে। সুন্দরবনের অনেক প্রাণী এভাবে পাচার হয়ে যায়।

এই মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেন ‘পাহাড়ে জুমচাষের জন্য আগুন লাগিয়ে দেওয়া হয়। যেখানে বন্য প্রাণী বাস করে, সেখানে পুড়িয়ে চাষ করার তো দরকার নেই। বান্দরবানের একটা কলেজ থেকে প্রস্তাব দিয়েছে, পরিবেশ উন্নয়নের অংশ হিসেবে পাহাড় কেটে তারা সেখানে স্ট্যাচু বানাবে। পাহাড় কেটে তো পরিবেশের উন্নয়ন হতে পারে না।’ বিভিন্ন বেসরকারি সংস্থাসহ সবার কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, অধিকারের নামে জীববৈচিত্র্য ধ্বংসের মতো কাজগুলো সমর্থন করবেন না।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন বলেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ আরও পরিষ্কার করতে হবে। আর আইনটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের আরও বেশি সমাজের কাছে যেতে হবে।’

 

একাত্তর/এসএ

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
বাংলাদেশের সব পরিবর্তন বা সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সংস্কার ভাবনা আরও বাস্তবতার আলোকে হওয়া প্রয়োজন।
আইনি সেবাকে জনবান্ধব করতে হলে মানুষের কাছে পৌঁছনোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আইন করার সিদ্ধান্ত হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আগামী সেপ্টেম্বরের মধ্যেই এই আইনের খসড়া করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর