সেবা জনবান্ধব করতে মানুষের কাছে পৌঁছতে হবে: আনিসুল 

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০২:১০ পিএম

আইনি সেবাকে জনবান্ধব করতে হলে মানুষের কাছে পৌঁছনোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে আটকে থাকলে সেবা গ্রহীতারা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হবেন বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, জাতীয় আইনগত সহায়তা দেওয়া সংস্থার অর্জিত আস্থাকে ধরে রাখতেই হবে। আইনি সহায়তা সুনিশ্চিতের লক্ষ্যে আরো শক্তিশালী করতে হবে তৃণমূল পর্যায়ে আইনি ব্যবস্থা ও আইনগত কাঠামোগুলোকে।

'স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' প্রতিপাদ্যের এই আলোচনায় প্রতিবেদন তুলে ধরে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।

এতে দাবি করা হয়, ২০০৯ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত মোট ১০ লাখ ২২ হাজার ৯৫৮ জনকে আইনি সেবা দিয়েছে সংস্থাটি।

আরবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১৫তম বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
বাংলাদেশের সব পরিবর্তন বা সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সংস্কার ভাবনা আরও বাস্তবতার আলোকে হওয়া প্রয়োজন।
কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার আবার চালু হয়েছে। এর ফলে শুরু হয়েছে সব ধরনের সেবা দেওয়ার কাজ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর