ঢাকায় মালদ্বী‌পের ভাইস প্রেসি‌ডেন্ট

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১০:৩৬ এএম

তিন দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে ঢাকা পৌঁছেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।

সোমবার (২২ ন‌ভেম্বর) সকাল সোয়া ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ফয়সাল নাসিম ঢাকা-মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।

এছাড়া সফরে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সাথে ফয়সাল নাসিমের বৈঠক করার কথা রয়েছে।

এর আগে, চলতি বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।


একাত্তর/এআর

মালদ্বীপের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক চিকিৎসক, থেরাপিস্ট, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার।
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি।
মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এই দুই দেশের সঙ্গে এ সংক্রান্ত আলাদা চুক্তির খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর