নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে নৌবাহিনী সদরদফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এর আগে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। 

সাক্ষাৎকালে তিনি নৌবাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। 

সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলকে নৌবাহিনীর অপারেশনাল কর্মকাণ্ডের উপর ব্রিফিং প্রদান করা হয়। এ সময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধিদল, মালদ্বীপ হাই কমিশনের কর্মকর্তাগণ, নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

বাংলাদেশ সফরকালে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান সেনা ও বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলটি ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি, বাংলাদেশ অর্ডন্যাস ফ্যাক্টরি ও চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবেন। 

এছাড়াও চট্টগ্রাম সফরকালে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, চেয়ারম্যান চট্টগ্রাম পোর্ট অথরিটি- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

উল্লেখ্য, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দলটি তিন দিনের সফর শেষে আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫ ঢাকা ত্যাগ করবে বলে আশা করা যায়।

আরবিএস
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন। এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি,...
নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) এর আওতায় প্রাপ্ত পাঁচটি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর