করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫ জনের।
সোমবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর আগে রোববার (৫ ডিসেম্বর) করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ১৯৭ জন ও মৃত্যু বরণ করেছিলেন ছয়জন।
এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩২৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন।
আরও পড়ুন: সাগর উত্তাল, টানা বৃষ্টিতে পানি ঢুকছে নিচু এলাকায়
২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন ও ৪১ থেকে ৫০ বছরের একজন রয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
একাত্তর/এসএ
