পিবিআই প্রধানসহ ৭ জন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৩:১৫ পিএম

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ সাতজনকে প্রধানমন্ত্রীর অনুমোদনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে সরকার।

শনিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জানুয়ারি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রী ওই সভার সুপারিশ অনুমোদন করেন।

সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হিসেবে পদোন্নতির জন্য যাদের সুপারিশ করা হয়েছে তারা হলেন- পুলিশ অধিদপ্তর ঢাকার উপ পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের ড. হাসান উল হায়দার, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম, বরিশালের পুলিশ কমিশনার মো. শাহবুদ্দিন খান, ঢাকার শিল্পাঞ্চল পুলিশের উপ পুলিশ মহাপরিদর্শক মো. মাহাবুবর রহমান ও ময়মনসিংহ রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

আরও পড়ুন: রোববার সংসদে উঠছে নির্বাচন কমিশন নিয়োগ আইন

বিজ্ঞপ্তিতে পুলিশ কর্মকর্তাদের পদোন্নতির প্রজ্ঞাপন জারিরও নির্দেশ দেওয়া হয়।


একাত্তর/এসি

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত আছেন। 
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর