১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা করতে চায় প্রকাশকরা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৩ পিএম

১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা করার প্রস্তাবনা দিয়েছে বাংলা একাডেমি। মঙ্গলবার সকালে প্রকাশকদের দুই সংগঠনের সাথে এক বৈঠক শেষে এমন প্রস্তাবনার কথা জানালেন বাংলা একাডেমি মহাপরিচালক কবি নুরুল হুদা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়। 

পহেলা ফেব্রুয়ারি বইমেলা শুরুর ঐতিহ্য এবারও বজায় রাখা গেলো না। তবে করোনা পরিস্থিতির অবনতিতে দুই সপ্তাহ পেছানো বইমেলা ১৫ ফেব্রুয়ারিতেই শুরু করা সম্ভব।

মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে এমন প্রস্তাবই এসেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক কবি নুরুল হুদা।

আর, বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ জানিয়েছেন, সবার সিদ্ধান্ত সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে।

image


এদিকে, প্রকাশকদের কারো কারো দাবি এমন পরিস্থিতিতে স্টল ফি মওকুফের। যদিও জ্ঞান ও সৃজনশীল প্রকাশকদের সংগঠনের সভাপতি এই দাবির সঙ্গে একমত নন।

বাংলা একাডেমিতে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনা মহামারীর কারণে এ বছর অমর একুশের গ্রন্থমেলা দুই সপ্তাহ পিছানোর সিদ্ধান্ত নেয় সরকার। গত বছরও করোনার কারণে একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। 

পরে বিধিনিষেধের মাঝে ১৮ মার্চ মেলা শুরু হয়। তবে করোনা পরিস্থিতির আবারো অবনতি হতে শুরু করলে নির্ধারিত সময়ের দুই দিন আগে ১২ এপ্রিল তা শেষ হয়। 

ভিড় এড়াতে গতবার স্টলের সামনে ফাঁকা জায়গা রেখে প্রায় ১৫ লাখ বর্গফুটের বিশাল প্রাঙ্গণ জুড়ে মেলা অনুষ্ঠিত হয়, যা ২০২০ সালের প্রায় দ্বিগুণ ছিল।


ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর