ভাসমান মানুষেরা পাচ্ছেন জনসনের এক ডোজ টিকা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৯ পিএম

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটা থেকে রাজধানীর চারটি পয়েন্ট থেকে টিকা পাচ্ছেন ঢাকার ভাসমান মানুষ। ঢাকার রাজপথে থাকা ছিন্নমূল মানুষেরা পাচ্ছেন এক ডোজের জনসন টিকা।  

প্রাথমিকভাবে ২ লাখ ৮৫ হাজার ডোজ টিকা দেওয়া হবে। অন্য কোম্পানির টিকা যেখানে অন্তত দুই ডোজ দিতে হয়, জনসনের তৈরি করোনাভাইরাসের এই টিকা এক ডোজের। এজন্যই ভাসমান মানুষদের জন্য জনসনের টিকা নির্বাচন করেছে সরকার।

প্রাথমিকভাবে টিকা দেওয়া হচ্ছে রাজধানীর চার পয়েন্ট থেকে। পয়েন্টগুলো হচ্ছে কমলাপুর, মুগদা বাজার, মুগদা ফিস মার্কেট এবং সায়েদাবাদ। এই চার স্পট থেকে আজ কার্যক্রমের প্রথমদিনে টিকা দেয়া হবে এক হাজার ভাসমান মানুষকে। টিকা কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম। 

আরও পড়ুন: করোনায় একদিনে আরও ২৯ মৃত্যু, শনাক্ত ৮৩৪৫

সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এই টিকাদান প্রক্রিয়া চলমান থাকবে। ক্রমান্বয়ে রাজধানীর সব রেল স্টেশন, বাস স্টেশন ও লঞ্চ ঘাটে টিকাদান কার্যক্রম শুরু হবে। পাশাপাশি যেসব স্থানে ভাসমান মানুষ বেশি থাকেন সেখানে পরিচালিত হবে এই টিকা কার্যক্রম।

উল্লেখ্য, বর্তমানে সরকারের কাছে মজুদ আছে জনসনের ৬ লাখ টিকা। 

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যাদের বয়স ১২ থেকে ১৭ বছরের ভেতর তাদের দেয়া হবে ফাইজারের টিকা। ফাইজারের টিকা সংরক্ষণে যেহেতু ফ্রিজিং ব্যবস্থা প্রয়োজন, স্বাস্থ্য অধিদপ্তর তাই পর্যাপ্ত ফ্রিজিং-এর ব্যবস্থাও নিয়েছে।    

যুক্তরাষ্ট্রের কোম্পানি জনসন অ্যান্ড জনসনের সহযোগী প্রতিষ্ঠান জেনসেন ফার্মাসিউটিক্যালসের তৈরি জনসনের টিকার বিশ্বজুড়ে ব্যাপক পরীক্ষামূলক প্রয়োগে সন্তোষজনক কার্যকারিতা পাওয়া গিয়েছিল। যুক্তরাষ্ট্রের ভেতরে কোভিড-১৯ প্রতিরোধে এই টিকার কার্যকারিতার হার ছিল ৭২ শতাংশ।


একাত্তর/এআর

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক...
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার আজ রোববার পর্যন্ত দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর