বন্ধ হচ্ছে না করোনা টিকার প্রথম ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৪ পিএম

করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয় ডোজের সঙ্গে প্রথম ডোজের টিকা কার্যক্রম চলমান থাকবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর বিসিপিএস ভবনে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী একদিনে এক কোটি ডোজ টিকা প্রদান কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং তিনি এ কথা বলেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম ঘোষণা দিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে। 

সেদিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারি এক দিনেই সারাদেশে করোনা ভাইরাসের এক কোটি ডোজ টিকা দেওয়া হবে। 

এদিকে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে দেশে সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এই মুহূর্তে প্রতি ১০ লাখে ১৭০ জন করোনায় মারা গেছেন। 

করোনা টিকার ১০ কোটি ৩৩ লাখ প্রথম ডোজ ও সাত কোটি ৩৫ লাখ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, স্কুল শিক্ষার্থীদের এক কোটি টিকা প্রথম ডোজ দেওয়া হয়েছে। দেশে দুই ডোজ মিলে সাড়ে ১৮ কোটি ডোজ দেওয়া হয়েছে।

করোনা টিকা প্রদানে পৃথিবীর মধ্যে বাংলাদেশ ১০ নম্বরে রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নেওয়ায় এখন করোনা নিয়ন্ত্রণের পথে রয়েছে। ২৬ ফেব্রুয়ারিতে এক কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ করতে চান না শিক্ষামন্ত্রী

দেশে এখনও ১০ কোটি ডোজ টিকা মজুদ আছে জানিয়ে মন্ত্রী বলেন, সব কেন্দ্রেই করোনা টিকা দেওয়া হবে।পাশাপাশি কিছু ভাসমান টিকা কেন্দ্রও থাকবে। থাকবে প্রান্তিক পর্যায়েরও টিকা কেন্দ্র।


একাত্তর/এসি

স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।
আইন ভঙ্গ করলে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর