'বাংলায় রায় লেখার ফলে তথ্য থেকে মানুষ বঞ্চিত হবে না'

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৯ পিএম

বাংলা ভাষায় রায় লেখা শুরু হওয়ায় তথ্য থেকে মানুষকে আর বঞ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ইংরেজিতে লেখার কারণে রায়ের বিষয়ে ভিন্ন তথ্য দিয়ে অতীতে অনেক মানুষকে বঞ্চিত করা হয়েছে, এমন মন্তব্য করে একথা বলেন তিনি। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে পাকিস্তানী গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে লেখা বই থেকে পাওয়া তথ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শেখ মুজিব ভাষা আন্দোলন করতে গিয়ে বারবার জেলে গিয়েছিলেন। এই ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। কিন্তু সত্য এখন আপন মহিমায় বেরিয়েছে। 

আরও পড়ুন: ১০ নাম চূড়ান্ত করতে সার্চ কমিটির বৈঠক চলছে

যারা দেশের উন্নয়ন দেখতে পায় না, তাদেরকে পরগাছা ও আগাছা বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নতি হচ্ছে, সেই স্বীকৃতি বিদেশীরাও দিচ্ছে কিন্তু দেশের কিছু মানুষ সেটা দেখতে পারছে না। 

তারা হীনমন্যতায় ভুগছে বলে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ তাদের বিষয়ে আগামীতে সিদ্ধান্ত নেবে।  

তিনি আরও বলেন, স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে চায় আওয়ামী লীগ। শিক্ষা দীক্ষায় এগিয়ে গিয়ে দেশের মানুষ মাথা উঁচু করে চলবে সেটাই নিশ্চিত করছে তাঁর দল।  


একাত্তর/এসজে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর