মার্চ থেকে বিমানের সব সেবা অনলাইনে: প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৯ পিএম

মার্চ থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ধরনের সেবা অনলাইনে পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, অনলাইন সেবা চালু হলে, সিট থাকার পরে সিট নেই বলে যাত্রীদের আর হয়রানি করার সুযোগ বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে যাত্রী ভোগান্তিও কমবে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সরকার প্রধান এসব কথা জানান।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার আগে বিমানের উড়োজাহাজগুলো অবস্থা খুবই খারাপ ছিলো। বৃষ্টি হলে জানালা দিয়ে পানি পড়তো। কোনো বিনোদনের ব্যবস্থাই ছিলো না।

তিনি বলেন, এখন সেই পরিস্থিতি নেই। নতুন কেনা উগোজাহাজে ওয়াই-ফাই আছে, ইন ফ্লাইট বিনোদন সেবা উন্নত হয়েছে। বিমানের খাবারও মানও অন্য দেশের তুলনায় ভালো।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক করতে দুইটি কার্গো বিমান কেনার পরামর্শ দিয়ে তিনি জানান, শাহজালাল বিমানের তৃতীয় টার্মিনালের কাজ হচ্ছে।

অত্যাধুনিক প্রযুক্তি রাডার সিস্টেম বসানো হবে। এতে দেশের আকাশসীমা ব্যবহারকারী সব উড়োজাহাজ চলাচলে সুবিধা পাবে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন: সামরিক শক্তিতে কে কোথায়

সেই সঙ্গে নতুন কেনা উড়োজাহাজগুলোর যত্ন নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারিদের প্রতি আহবানও জানিয়েছে শেখ হাসিনা।

এছাড়া প্রধানমন্ত্রী বলেছেন, প্রায় এক কোটি বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন। সেই প্রবাসীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে।


একাত্তর/আরবিএস  

দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর