'নতুন প্রজন্মই উন্নত বাংলাদেশ গড়বে'

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৮ পিএম

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করার নতুন টার্গেট নতুন প্রজন্মকে পূরণ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে মাতৃভাষা ইন্সটিটিউটের সাথে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি বলেন, তাঁর টার্গেট ছিলো ২০২১ সালের মধ্যে দেশকে একটি জায়গায় পৌঁছে দেবেন। সেটা তিনি করতে পেরেছেন। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রকাশিত প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং ‘বঙ্গবন্ধু স্কলার বৃত্তি প্রদান করেন। 

আরও পড়ুন: 'নো ভ্যাকসিন নো সার্ভিস' চালু করছে উত্তর সিটি কর্পোরেশন

প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় সংসদের স্পিকার শিশির শারমিন চৌধুরী পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন৷ 

পরে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি মানুষের হাতে মুঠোয় নিয়ে গেছে সরকার। তাই প্রযুক্তি ব্যবহার করে দেশের মানুষ বিশ্বকে জানতে পারছে। আর মেধাবী ছেলেমেয়েরা এই সুযোগ কাজে লাগিয়ে  ঘরে বসে আয় করছে।  

এই তরুণরাই আগামীতে দেশকে নেতৃত্ব দেবে মন্তব্য মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর