ঢাকাসহ পাঁচ জেলার সব অবৈধ ইটভাটা ভেঙ্গে দেয়ার নির্দেশ

আপডেট : ০১ মার্চ ২০২২, ০২:২৪ পিএম

ঢাকাসহ আশপাশের পাঁচ জেলার সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে এসব ইটভাটা ভাঙতে জেলা প্রশাসকদের এ নির্দেশনা দেয়া হয়।

মঙ্গলবার, বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এই আদেশ দেয়। 

আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে ঢাকাসহ আশেপাশের পাঁচ জেলার  ৩১৯টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে ফেলতে বলা হয়েছে। 

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুরের পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন এ আদেশ বাস্তবায়ন করবে। 

শুনানিতে আদালত বলেন, অধিদপ্তরের কর্মকর্তাদেরকে পরিবেশের দিকে না তাকিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। 

এর আগে উচ্ছেদ কার্যক্রম চালালেও, ইটভাটা পুরোপুরি ধ্বংস করে দেয়ার বিষয়ে নিজেদের অপরাগতা প্রকাশ করে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তর আদালতকে জানায়, মানিকগঞ্জের ১১টি অবৈধ ইটভাটার ৮টিতে, মুন্সিগঞ্জে ২৬টি অবৈধ ইটভাটার ১৬টিতে, ঢাকার ১১৩টির মধ্যে ২৫টিতে, গাজীপুর ৪৬টি অবৈধ ইটভাটার ৩৩টিতে অভিযান চালানো হয়েছে।

অধিদপ্তর হাইকোর্টকে আরও জানায়, দূষণ নিয়ে তাদের মাত্র তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। স্বল্প লোক নিয়ে কাজ করছেন তারা। এসময় হাইকোর্ট বলেন, জেগে ঘুমাচ্ছে পরিবেশ অধিদপ্তর।

একাত্তর/ এনএ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর