বইমেলায় ছুটির দিনে শিশু প্রহরে ভিড়

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৩:১৮ পিএম

আজ অমর একুশে বইমেলার ১৮ তম দিন। আর ঠিক সকাল ১১ টায় দুয়ার খুলেছে এই বইমেলার। অন্যান্য দিনের চেয়ে শুক্রবার ছুটির দিনটা ছিলো একটু আলাদা। 

ছুটির দিনে মেলার প্রথম প্রহরটি মূলত শিশুদের জন্য বরাদ্দ, যার নাম শিশুপ্রহর।

আর সোহরাওয়ার্দী প্রাঙ্গণে শিশু চত্বরে সিসিমপুরের আয়োজন ছিলো শিশুদের মূল আর্কষণ। এরপরই শিশুরা ছুটে বেড়িয়েছে বইয়ের স্টলে স্টলে। ক্ষুদে পাঠকেরা নিজেরাই খুঁজে নিয়েছে নিয়েছে নিজেদের বই। 

image


এছাড়াও, বিভিন্ন বয়সের শিশুর রঙিন সাজ আর কোলাহলে মুখর ছিল মেলার শিশু চত্বর। 

গল্প, রূপকথা আর ছবির বইয়ে রাজ্যে অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের আনন্দমুখর বিচরণ ছিলো মেলা প্রাঙ্গণে। বিক্রেতারা বলছেন, ছুটির দিন হওয়ায় বিকেলে বেশি পাঠকের ভীড় আশা করছেন তারা।



একাত্তর/ এনএ


আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে মেলা হচ্ছে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
পরিসর ও সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে এবারের অমর একুশে বইমেলা ইতিহাসের সবচেয়ে বড় বইমেলা হবে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
২০২৫ সালে অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে না। গত ৬ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলা একাডেমিকে চিঠি দিয়ে এমন তথ্য জানিয়েছে।
‘অমর একুশে বইমেলা-২০২৪’ শুরু হচ্ছে আজ। এ মেলা মাসব্যাপী চলবে। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিকেল ৩টায় এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর