সৌদি-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক চলছে

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১২:৩০ পিএম

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ।

বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়েছে।

মোমেন-ফয়সালের বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে। 

আরও পড়ুন: 'বিমানবাহিনীর আধুনিকায়নে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে'

বৈঠকের পর দুদেশের মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী কেরানীগঞ্জের বসিলায় আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে ড. মোমেনের আমন্ত্রণে দুদিনের সফরে গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকায় আসেন ফয়সাল বিন ফারহান আল-সৌদ। 

আজ দুপুরের পর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।


একাত্তর/এআর

সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর