'বিমানবাহিনীর আধুনিকায়নে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে'

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১২:৫৮ পিএম

বিমান বাহিনীর সদস্যদের জন্য আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (১৬ মার্চ) বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন বিমান সংযোজন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‌‘আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়াতে আমি মনে করি, আমাদের বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষ ও সুপ্রশিক্ষিত হবে।’

আরও পড়ুন: শান্তি আলোচনা আরও বাস্তবসম্মত হয়ে উঠছে: জেলেনস্কি

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শুধু আামাদের দেশ না, আন্তর্জাতিক পর্যায়েও শান্তি রক্ষায় বিমান বাহিনী কাজ করে যাচ্ছে। জাতীসংঘ শান্তিরক্ষা মিশনে যথেষ্ট সুনাম অর্জন করছে তারা। আমাদের সশস্ত্র বাহিনী সেখানে ভূমিকা রাখছে। কাজেই আমি মনে করি, পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে তাদের কাজ করতে হয়; সে জন্য আমাদের বৈমানিক, সেনা সদস্যদের প্রত্যেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং পাক- সেটার ওপর আমি সব সময় গুরুত্ব দিই।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা বিমান বাহিনীতে আরও কিছু নতুন বিষয় যুক্ত করবো। খুব শিগগিরই বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে, ইয়ার ডিফেন্ড সিস্টেম, ইন্ট্রেগেশন সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টারসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে প্রযুক্তি ও শিল্পায়নের সমন্বয়ে শিল্পনির্ভর জাতী হিসেবে আত্মপ্রকাশের জন্য বিমান বাহিনীর যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, তার জন্য বিমান বাহিনী প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’ 


একাত্তর/এআর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর