ঢাবিতে ভর্তির আবেদন শুরু ২০ এপ্রিল

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৭:৫০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম ২০ এপ্রিল শুরু হবে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন এবং ফি জমা দেওয়ার প্রক্রিয়া ১০ মে মঙ্গলবার পর্যন্ত চলবে। 

ভর্তি পরীক্ষা কার্যক্রম ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ মে সোমবার থেকে পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

সময়সূচি অনুযায়ী বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জুন  শুক্রবার, কলা অনুষদভুক্ত খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ জুন  শনিবার, বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ জুন শুক্রবার, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ জুন শনিবার এবং চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৭ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে। ‘ক’, ‘খ’, ‘গ’ এবং ‘ঘ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) সকাল ১১ টা থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

সভায় ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৬ থেকে ২০১৯ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২১ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ‘ক’ ইউনিটের জন্য মোট জিপিএ ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, ‘খ’ ইউনিটের জন্য মোট জিপিএ ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ‘গ’ ইউনিটের জন্য মোট জিপিএ ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, ‘ঘ’ ইউনিটের জন্য মোট জিপিএ ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ (তবে বিজ্ঞান,কৃষিবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত প্রার্থীদের জন্য মোট জিপিএ ৮ এবং আলাদাভাবে ৩.৫ থাকতে হবে) এবং ‘চ’ ইউনিটের জন্য মোট জিপিএ ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।  

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd এ দেখা যাবে। 

অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ,প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

কনফারেন্সের দুইদিনে বিভিন্ন থিমেটিক সেশনের পাশাপাশি থাকবে সিভিল সোসাইটি সেশন ও পলিটিকাল পার্টি সেশন, যেখানে ছায়া সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।
যখন পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো তারপরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মত নির্লজ্জ অবস্থান নিচ্ছে এমন মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,...
নিখোঁজের চারদিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসান ফিরে এসেছেন।
ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর