আয়নাঘর ও জুলাই নৃশংসতা নথিভুক্ত হয়েছে: আসিফ মাহমুদ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম

যখন পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো তারপরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মত নির্লজ্জ অবস্থান নিচ্ছে এমন মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আয়নাঘরের নৃশংসতা জাতীয় ও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘তারুণ্য উৎসব ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা নিজেদের অপকর্ম অস্বীকার করতে পারবে না। আমরা গতকাল আয়নাঘর পরিদর্শন করেছি এবং সেখানে কী ঘটছিল তা বিশ্বকে উপলব্ধি করতে দিয়েছি।

তিনি আরও বলেন, বিশ্ব বাস্তবতা দেখেছে, তবুও ফ্যাসিবাদের সমর্থকরা নির্লজ্জভাবে তথ্য অস্বীকার করছে। কিন্তু এবার তথ্য অস্বীকার করা ফলপ্রসূ হবে না। কারণ জুলাই মাসে তাদের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত এবং প্রকাশিত হয়েছে। আয়নাঘর আন্তর্জাতিকভাবে নথিভুক্ত করা হয়েছে এবং নথিটি আন্তর্জাতিকভাবে প্রকাশিত হবে।

হত্যা ও গুমের মতো অপরাধ করে ক্ষমতায় অধিষ্ঠিত ফ্যাসিবাদী শক্তিগুলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে জনসাধারণের শত্রু হিসেবে স্থায়ীভাবে বিবেচিত হবে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, তরুণ সমাজের শক্তি দিয়ে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমরা দেশব্যাপী তারুণ্য উৎসব পালন করে আসছি এবং তরুণরা উৎসাহের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে উৎসবগুলোতে অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভাপতিত্ব করেন এবং যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাতে অনুষ্ঠানটিতে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস।

আরবিএস
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর