কলকাতার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে বাণিজ্যমন্ত্রী

'ভারত-বাংলাদেশ বিনিয়োগ-বাণিজ্যে বিপুল সম্ভাবনা'

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৭:৫০ পিএম

পশ্চিমবঙ্গসহ ভারতে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

বুধবার (২০ এপ্রিল) কলকাতার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের গভর্নর শ্রী জগদ্বীপ ধনখড় এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রাগ্রসর চিন্তা-চেতনার ধারক হিসেবে বাংলা একসময় সমগ্র ভারতবর্ষের সমীহ পেতো। বর্তমান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এ গৌরবের উত্তরাধিকার। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যে উল্লেখযোগ্যভাবে অগ্রসর হচ্ছে এবং উন্নয়নের রোল মডেল হিসেবে সমাদৃত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

টিপু মুনশি বলেন, ভারত-বাংলাদেশ বাণিজ্যের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।  বাংলাদেশী বিনিয়োগকারীরা ভারতে বিশেষত: পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী। 

তিনি আরও বলেন, সাম্প্রতিককালে সরকার বাংলাদেশের বিনিয়োগকারীগণ কর্তৃক বিদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার ফলে বাংলাদেশী বিনিয়োগকারীরা আফ্রিকা, ইউরোপ, আমেরিকাসহ এশিয়ার দেশগুলোতে বিনিয়োগ করতে পারছেন। পশ্চিমবঙ্গে বিনিয়োগের ক্ষেত্রেও বাংলাদেশের ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের অভাবনীয় উন্নয়ন হয়েছে এমন মন্তব্য করে করোনাকালে সাত দশমিক এক জিডিপি প্রবৃদ্ধি অর্জনকে তিনি সাধুবাদ জানান। 

উল্লেখ্য, প্রায় চল্লিশটি দেশের সরকারি ও বিজনেস ডেলিগেট দুইদিন ব্যাপী এ গ্লোবাল বিজনেস সামিটে অংশগ্রহণ করছেন।

বাংলাদেশের দশ সদস্যের সরকারি প্রতিনিধিদল এবং বিশ সদস্যের বিজনেস ডেলিগেশনের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

আরও পড়ুন: শিক্ষার্থীদের কর্মের উপযোগী করে তোলার আহ্বান

এর আগে মঙ্গলবার বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন এবং এক নৈশভোজে অংশ নেন। 

কোভিড পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে আয়োজিত এ গ্লোবাল বিজনেস সামিট বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এ বিজনেস সামিটে অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করছে। এ সম্মেলনে টাটা , আদানি, উইপ্রো, হিন্দুস্তান ইউনিলিভারসহ ভারতের উল্লেখযোগ্য প্রায় সকল বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বিটুবি এবং বিটুজি অংশীদারিত্ব ও বিনিয়োগের পথে এটি উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশাবাদী।


একাত্তর/এসজে

কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে জড়ো হয়েছেন স্বজনরা।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর