শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৮:৪১ পিএম

প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত চার ঘণ্টা শিল্প-কারখানায় গ্যাস ব্যবহার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। পেট্রোবাংলার বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট চার ঘণ্টা শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্ত ২২ এপ্রিল থেকে কার্যকর হবে।

গত ১১ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রমজানের এ সময় বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বাড়ে। তাই আগামী ১৫ দিন এ সময়টুকু সব শিল্প-শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখতে পারলে ভালো হয়। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা-পর্যালোচনা করে নিলে ভালো ফল পাওয়া যায়। এ সময় ব্যবসাবান্ধব গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে খোলামেলা আলোচনা করা হয়।

আলোচনা শেষে রমজান উপলক্ষে ১২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ১৫ দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট চার ঘণ্টা সব শিল্প-শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখতে ব্যবসায়ী নেতারা সম্মত হন।

 

একাত্তর/এসএ

বর্তমানে বাংলাদেশে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের যে মজুত রয়েছে তা ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 
ভোলার বিশাল গ্যাস সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলায় নতুন একটি আধুনিক ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে জানিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সরকার...
গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়বে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি সার সিন্ডিকেট ভাঙতে নীতিমালা করা হচ্ছে বলেও জানান তিনি।  
শিল্পে গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর