গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পিএম

গ্যাসের চাপ ও সরবরাহ পরিস্থিতির উন্নতিতে দেশের শিল্পকারখানায় আবারও উৎপাদনের গতি ফিরতে শুরু করেছে। গত কয়েক মাসে গ্যাস সংকটে যে উৎপাদন ঘাটতি তৈরি হয়েছিল, তা পুষিয়ে নিতে উদ্যোক্তারা বাড়তি কর্মঘণ্টা ও ছুটির দিনে উৎপাদনসহ নানা উদ্যোগ নিয়েছেন। ফলে সংকটের ধাক্কা সামলে শিল্পকারখানাগুলো ধীরে ধীরে আবার স্বাভাবিক উৎপাদনের ধারায় ফিরছে।

সংশ্লিষ্ট শিল্পোদ্যোক্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে গ্যাসের চাপ ও সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় গ্যাসনির্ভর শিল্পে স্বস্তি ফিরেছে। এতে উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। তবে সংকটের সময়ে তৈরি হওয়া ঘাটতি দ্রুত কাটিয়ে উঠতে অনেক কারখানায় এখন নিয়মিত সময়ের বাইরেও অতিরিক্ত উৎপাদন চালানো হচ্ছে।

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে যে চাপ সৃষ্টি হয়েছিল, তার প্রভাব পড়েছিল দেশের শিল্প, কৃষি ও জনজীবনে। বিশেষ করে গ্যাসের চাপ কমে যাওয়া ও সরবরাহে বিঘ্ন ঘটায় শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের বাড়তি জ্বালানি ও পরিচালন ব্যয়ও বহন করতে হয়েছে।

বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক বলেন, গ্যাস সংকটের কারণে অতীতে অনেক শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হলেও বর্তমানে গ্যাসের চাপ ও সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় কারখানাগুলোতে উৎপাদন আগের তুলনায় অনেক ভালো হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্ববাজারে তেল ও জ্বালানি সংকটের কারণে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রাখা কঠিন হলেও, সরকার বিদ্যুৎসহ বিভিন্ন খাতে স্বাভাবিকতা বজায় রাখতে কাজ করছে। 

সরকার ও শিল্প মালিকদের যৌথ প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই শিল্প খাতে উৎপাদন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশের শীর্ষস্থানীয় পোশাক ও টেক্সটাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেজা গ্রুপের চেয়ারম্যান শহীদ রেজা শিমুল বলেন, বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদন পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। গ্যাসের চাপ কম থাকা ও সরবরাহে বিঘ্নের কারণে যে উৎপাদন ঘাটতি তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে শিল্পোদ্যোক্তারা এখন নানা উদ্যোগ নিচ্ছেন।

তিনি আরও বলেন, উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে কারখানায় প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা অতিরিক্ত কাজ করানো হচ্ছে। পাশাপাশি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও উৎপাদন চালু রাখা হচ্ছে। এভাবে বাড়তি উৎপাদনের মাধ্যমে গ্যাস সংকটের সময়ে তৈরি হওয়া ঘাটতি যতটা সম্ভব পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

গ্যাসের চাপ কমে যাওয়া বা সরবরাহ বন্ধ থাকার সময়ে উৎপাদন সচল রাখতে জেনারেটর ব্যবহার করতে হয়েছে। এতে বাড়তি জ্বালানি ব্যয়ের পাশাপাশি উৎপাদন ব্যবস্থাপনাতেও অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় সেই বাড়তি চাপও কমে আসছে, যোগ করেন তিনি। 

দেশ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক ও বিজিএমইএর সহসভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, এখন আমাদের উৎপাদন পরিস্থিতি খুব ভালো। সরকার ও ব্যবসায়ীসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় গ্যাস সংকট কাটিয়ে কারখানার উৎপাদন স্বাভাবিক করতে পেরেছি।

সংশ্লিষ্টদের মতে, গ্যাসের চাপ ও সরবরাহ পরিস্থিতির বর্তমান উন্নতি অব্যাহত থাকলে শিল্পকারখানাগুলোতে উৎপাদন আরও বাড়বে। একই সঙ্গে সংকটের সময়ে তৈরি হওয়া উৎপাদন ঘাটতিও ধীরে ধীরে পুষিয়ে নেওয়া সম্ভব হবে। 

সরকার ও শিল্প মালিকদের সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই শিল্প খাতে স্বাভাবিক উৎপাদন পরিবেশ পুরোপুরি ফিরে আসবে বলে তারা আশা করছেন।

আরবিএস
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) সমন্বিত ব্যবস্থাপনায় দেশীয় উৎস থেকে প্রাপ্ত গ্যাসের পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়ানো হয়েছে।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ২ নম্বর ইউনিটটি ফের চালু হয়েছে। ফলে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন।
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপের করুণ বিদায়ের পর জাতীয় দল থেকে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর অবসান ঘটবে, এমন গুঞ্জন যারা ছড়িয়েছিলেন, তাদের মুখে সপাটে চাবুক মারলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। জাতীয় দলকে বিদায়...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
ঘরের মাঠে বহুল প্রতীক্ষিত তিনটি প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তেরা। কিন্তু বল গড়ানোর আগেই আর্জেন্টিনা শিবিরে জোড়া ধাক্কার জোর ঝাপটা! ইনজুরির নির্মম থাবায় স্কোয়াড থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর