ভবন নির্মাণের সময় ফুটপাত দখল না করার নির্দেশ

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০২:৫৬ পিএম

ভবন নির্মাণের সময় ফুটপাত দখল না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গুলশান-বনানীসহ শহরের প্রায় সব বড় ভবন, এমনকি আওয়ামী লীগের কার্যালয়ও ফুটপাত দখল করেছে। ভবিষ্যতে এ বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার (২৪ এপ্রিল) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দেশের বিভিন্ন এলাকায় ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, ঢাকায় অজস্র খাল ভরাট করে ফেলার কারণে এখন আগুন লাগলে পানি পাওয়া যায় না। এজন্য এখন থেকে, সব উন্নয়ন প্রকল্পে জলাধার ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন: টাকা না দিয়ে আট পাঞ্জাবি নেয়ার পর ফেরত দিলেন তিন ছাত্র

এছাড়া জাহাজ এবং লঞ্চেও আগুন নেভানোর ব্যবস্থা রাখার নির্দেশ দেন সরকার প্রধান। তিনি বলেন, প্রতিটি স্থাপনায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতে হবে। সেই ভাবেই বিল্ডিং স্থাপনা তৈরি করতে হবে। 

শেখ হাসিনা বলেন, আমরা উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। বাংলাদেশের মানুষ সুস্থ থাকুক ভাল থাকুক। আমরা এখন করোনামুক্ত হয়েছি তারপরও আমাদের স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। কারণ কিছু কিছু দেশে আবার করোনার দেখা দিয়েছে।


দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর